এইমাত্র
  • ৬ দিনে এলো ৬৩ কোটি ডলার রেমিট্যান্স
  • নতুন বাবরি মসজিদের জন্য একজন একাই দিচ্ছেন ৮০ কোটি টাকা
  • ৪ নারী পাচ্ছেন বেগম রোকেয়া পদক
  • নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনে কমিশন সম্পূর্ণ প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে জানালেন সিইসি
  • ইরানে ম্যারাথনে হিজাব লঙ্ঘনের অভিযোগে আয়োজক গ্রেফতার
  • সৌদিতে এক সপ্তাহে ১৯ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
  • ইসরায়েলের রাজনীতি থেকে কী সরে দাঁড়াচ্ছেন নেতানিয়াহু
  • পেঁয়াজ আমদানি শুরু, এক লাফে প্রতিকেজিতে দাম কমল ৩০ টাকা
  • দেশে চিকিৎসা নিয়েই সুস্থ হয়ে উঠতে পারেন খালেদা জিয়া: মেডিকেল বোর্ড
  • খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন, রিপোর্ট নরমাল: মেডিকেল বোর্ড
  • আজ সোমবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৮ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ভৈরবে অবৈধভাবে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা অর্থদণ্ড

    ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১১:২৪ পিএম
    ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১১:২৪ পিএম

    ভৈরবে অবৈধভাবে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা অর্থদণ্ড

    ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১১:২৪ পিএম

    কিশোরগঞ্জের ভৈরবে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

    সোমবার (১৭ মার্চ) বিকাল ৪টায় উপজেলার আগানগর ইউনিয়নের খালপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফি।

    এসময় ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে লতিফ মিয়া মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ভূমি অফিস কর্মকর্তারাসহ ভৈরব থানা পুলিশ সহায়তা করেন।

    ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আগানগর গ্রামের বাসিন্দা খোকন মিয়ার একটি পতিত জমি ভরাটের জন্য একই এলাকার বাসিন্দা সেজু মিয়ার মাধ্যমে ৪ দিন যাবত অবৈধ ভাবে বালু উত্তোলন করছে। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে সত্যতা পায় ভ্রাম্যমাণ আদালত। এসময় বালু উত্তোলন বন্ধ করে ড্রেজারটি জব্দ করা হরা হয়।

    এসময় ড্রেজার চালক ও বালু উত্তোলনকারী খোকন মিয়াকে সতর্ক করে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়।

    এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আগানগরে এসে বালু উত্তোলনের সত্যতা পাওয়া যায়। তারা অবৈধ ভাবে বালু উত্তোলন করছে। জল মহলের কোনো অনুমোদন নেই। তবে তারা বালু উত্তোলনের বিষয়ে তাদের ভুল স্বীকার করেছে। ড্রেজারটি বন্ধ করে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশনাসহ অর্থদণ্ড ও সতর্ক করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…