এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    থানায় ঢুকে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, মা-মেয়ে গ্রেপ্তার

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১০:২০ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১০:২০ পিএম

    থানায় ঢুকে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, মা-মেয়ে গ্রেপ্তার

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১০:২০ পিএম

    বরগুনায় প্রতারণার মামলায় গ্রেপ্তার এক আসামিকে থানায় ঢুকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার মামলায় বরগুনার পাথরঘাটা উপজেলা মহিলা দলের সভাপতি ও তার মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    মঙ্গলবার (১৮ মার্চ) রাত ১০টার দিকে বরগুনা সদর থানায় এ ঘটনা ঘটার পর তাদের আটক করে মামলা দেয় পুলিশ।

    গ্রেপ্তাররা হলেন- পাথরঘাটা মহিলা দলের সভাপতি ইসরাত জাহান শিরীন (৪০) ও তার মেয়ে সারজিনা মিম (২৩)। তাদের বিরুদ্ধে পুলিশের কাজে বাঁধা প্রদান, আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং পুলিশকে হুমকি দেয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়।

    পুলিশ জানায়, মঙ্গলবার রাতে একটি প্রতারণার মামলায় সোহান নামে এক যুবককে গ্রেপ্তার করে বরগুনা সদর থানা পুলিশ। এসময় মেয়েকে সঙ্গে নিয়ে থানায় ঢুকে গ্রেফতার সোহানকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন শিরীন। এতে ব্যর্থ হলে পুলিশকে গালমন্দ ও ভয়ভীতি প্রদান করেন তিনি। পরে মেয়েসহ পুলিশ শিরীনকে গ্রেপ্তার করে।

    এই ঘটনায় পুলিশ বাদী হয়ে শিরীন এর বিরুদ্ধে সরকারি কাজে বাধা প্রদান, আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং পুলিশকে হুমকি দেয়ায় অভিযোগে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

    বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, এ ঘটনায় অভিযুক্ত দুইজনকে আমরা গ্রেপ্তার করেছি। তারা সম্পর্কে মা-মেয়ে। এদের মধ্যে শিরীন নামের নারী নিজেকে পাথরঘাটা উপজেলা মহিলা দলের সভাপতি হিসেবে পরিচয় দিয়েছেন।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…