এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    টাকার বিনিময়ে নাগরিক তথ্য পাচারের অভিযোগে ২ কর্মচারী আটক

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১২:৩৪ এএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১২:৩৪ এএম

    টাকার বিনিময়ে নাগরিক তথ্য পাচারের অভিযোগে ২ কর্মচারী আটক

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১২:৩৪ এএম

    টাকার বিনিময়ে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য পাচারের অভিযোগে নরসিংদীর রায়পুরা উপজেলা নির্বাচন কমিশন অফিসের দুই কর্মচারীকে আটক করা হয়েছে। বুধবার (১৯ মার্চ) সন্ধ্যার পর তাদের আটক করা হয়।

    আটককৃতরা হলেন- উপজেলা নির্বাচন কার্যালয়ের ডাটা এন্ট্রি অপারেটর নরসিংদী পৌর শহরের পূর্ব ব্রাহ্মন্দী এলাকার আব্দুল গফুর মিয়ার ছেলে নাহিদুল ইসলাম ও স্ক্যানিং অপারেটর আশিকুল ইসলাম।

    এর আগে সকাল থেকেই তথ্য পাচার ও দূর্নীতি সংক্রান্ত তথ্য খুঁজতে উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ে দিনভর অভিযান চালান জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে গঠিত তদন্ত কমিটির সদস্যরা।

    এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দ্বীন মোহাম্মদ রাসেল বলেন, অর্থের বিনিময়ে বিভিন্ন ব্যক্তির কাছে এনআইডির তথ্য বিক্রি করছিলেন নাহিদুল ও আশিকুল। এ নিয়ে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ।

    এরই ধারাবাহিকতায় সকাল থেকে কার্যালয়ে অভিযান চালান নির্বাচন কমিশন সচিবালয় আইডিইএ প্রকল্প পরিচালক (আইটি) উইং কমান্ডার সাদ ওয়ায়েজ তানভীর, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ সিস্টেম এনলিস্ট প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম ও সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার মেহেদী হাসান।

    উইং কমান্ডার সাদ ওয়ায়েজ তানভীর বলেন, মুঠোফোন বন্ধ করে ওই দুই কর্মীর স্বীকারোক্তি নেয়া হয়েছে। গত ছয় মাসে আশিকুলের বিকাশ অ্যাকাউন্টে ১২ লাখ টাকা ও নাহিদুলের দুই লাখ টাকা লেনদেনের প্রমাণ মিলেছে। পরে তাদের দুজনকে আটক করা হয়। অতি দ্রুত তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…