এইমাত্র
  • ৬ দিনে এলো ৬৩ কোটি ডলার রেমিট্যান্স
  • নতুন বাবরি মসজিদের জন্য একজন একাই দিচ্ছেন ৮০ কোটি টাকা
  • ৪ নারী পাচ্ছেন বেগম রোকেয়া পদক
  • নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনে কমিশন সম্পূর্ণ প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে জানালেন সিইসি
  • ইরানে ম্যারাথনে হিজাব লঙ্ঘনের অভিযোগে আয়োজক গ্রেফতার
  • সৌদিতে এক সপ্তাহে ১৯ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
  • ইসরায়েলের রাজনীতি থেকে কী সরে দাঁড়াচ্ছেন নেতানিয়াহু
  • পেঁয়াজ আমদানি শুরু, এক লাফে প্রতিকেজিতে দাম কমল ৩০ টাকা
  • দেশে চিকিৎসা নিয়েই সুস্থ হয়ে উঠতে পারেন খালেদা জিয়া: মেডিকেল বোর্ড
  • খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন, রিপোর্ট নরমাল: মেডিকেল বোর্ড
  • আজ সোমবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৮ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    শাহজাদপুরে সাংবাদিকদের উপরে হামলা, হাসপাতালে ভর্তি ১

    রাজিব আহমেদ রাসেল, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১২:৪৫ এএম
    রাজিব আহমেদ রাসেল, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১২:৪৫ এএম

    শাহজাদপুরে সাংবাদিকদের উপরে হামলা, হাসপাতালে ভর্তি ১

    রাজিব আহমেদ রাসেল, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১২:৪৫ এএম

    সিরাজগঞ্জের শাহজাদপুরে রাস্তা দিয়ে যাওয়ার সময় ৭জন সাংবাদিকের উপরে হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরে তারেক রহমান নামের ১জন সাংবাদিককে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    এই ঘটনায় আরো আহত হয়েছেন, শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি ও সময়ের কন্ঠস্বর প্রতিনিধি রাজিব আহমেদ রাসেল, দপ্তর সম্পাদক সেলিম তালুকদার, সহ সাংগঠনিক সম্পাদক শাহান আলী, মোঃ সাহেব আলী, হিরু খন্দকার ও জাহাঙ্গীর হোসেন।

    বুধবার (১৯শে মার্চ) দুপুরে শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের নরিনা মধ্যপাড়ায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক ও বিট অফিসার রফিকের নেতৃত্বে পুলিশের একটি দল উপস্থিত হয়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করে। পরে ঘটনাস্থলে উপস্থিত হয় থানার সেকেন্ড অফিসার মোঃ ইমরান হোসেন।

    এই বিষয়ে শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি রাজিব আহমেদ রাসেল বলেন, পেশাগত কাজ শেষ করে নরিনা ঘাটের খেয়া পাড় হয়ে আমরা শাহজাদপুর পৌর সদরের দিকে যাচ্ছিলাম। পথিমধ্যে নরিনা মধ্য পাড়ায় যানবাহনের জটলা দেখতে পেয়ে সামনে গিয়ে দেখতে পাই যে রাস্তার উপরে মাটি ফেলে রাস্তা সম্পূর্ণ অবরুদ্ধ করে রাখা হয়েছে।

    এই বিষয়ে প্রতিবাদ জানালে বালুর পাশে দাঁড়ানো ইমরান (২০) ও জামিল (২২) নামের ২ জন আমাদের গালমন্দ করে। এসময় আরা নিজেদের পরিচয় দিলেও তারা আরো উত্তেজিত হয়ে পরে। পরে উভয় পক্ষ মাঝে তর্কে জড়িয়ে পড়ি।

    এসময় রবি, ইমরান, জামিল, খায়রুল সহ বেশ কয়েকজন ব্যক্তি লাঠিসোটা নিয়ে আতর্কিত আমাদের উপরে হামলা চালায়। পরে আমাদের মোটরসাইকেল ভাঙচুর করে।

    এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম আলী বলেন, হামলার খবর পেয়ে পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। এই ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে, দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…