এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    জাতীয়

    পহেলা বৈশাখে নদ-নদীর চূড়ান্ত তালিকা প্রকাশ : রিজওয়ান হাসান

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ০৩:৫২ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ০৩:৫২ পিএম

    পহেলা বৈশাখে নদ-নদীর চূড়ান্ত তালিকা প্রকাশ : রিজওয়ান হাসান

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ০৩:৫২ পিএম
    ছবি: সংগৃহীত

    ১৪ এপ্রিলের মধ্যে বাংলাদেশের নদীগুলোর স্থানীয় নামসহ তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

    শনিবার (২২ মার্চ) দুপুরে রাজধানীর পানি ভবনে বিশ্ব পানি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি একথা জানান।

    আলোচনায় বক্তারা দেশের নদী দূষণ এবং নদী দখলে সরকারের করণীয়সহ ভূগর্ভস্থ পানি ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন।

    এসময় পানি নীতি ও জাতীয় পানি সম্পদ পরিকল্পনা আপডেট করার গুরুত্ব তুলে ধরেন উপদেষ্টা রিজওয়ানা। তিনি বলেন, আগামী বর্ষা মৌসুমে বন্যা ও জলোচ্ছ্বাস মোকাবিলার প্রস্তুতির পরিকল্পনা এপ্রিল মাসের মধ্যেই দিতে হবে।

    এছাড়াও, পানি উন্নয়ন বোর্ডের প্রশাসনিক সংস্কারের প্রয়োজনীয়তার কথাও আলোচনা করেন রিজওয়ানা হাসান। সেইসঙ্গে, ঢাকার ৪টি নদীসহ সারাদেশের ১০টি নদীর কাজ জুনের মধ্যে শুরু করা হবে বলেও জানান তিনি।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…