এইমাত্র
  • ত্রিশাল উপজেলা যুবদলের নেতৃত্বে জুয়েল মন্ডলকে চান নেতাকর্মীরা
  • প্রথমবার এমপি হয়েই মন্ত্রীর দায়িত্বে টাঙ্গাইলের ফকির স্বপন
  • ফুটবলে সুশাসন ও সাফের হারানো গৌরব ফেরানোর অঙ্গীকার প্রতিমন্ত্রীর
  • সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • সচিবালয়ে এলেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
  • বাবা-মায়ের কবরে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা
  • নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক বিকেলে
  • ‘সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়ার মানে জুলাই গণঅভ্যুত্থানকে অপমান করা’
  • ফজর নামাজের পর ‘ক্লিন ঢাকা গ্রিন ঢাকা’ কর্মসূচিতে জামায়াত আমির
  • আজ বুধবার, ৫ ফাল্গুন, ১৪৩২ | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    গাইবান্ধায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

    রবিউল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১২:১৭ এএম
    রবিউল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১২:১৭ এএম

    গাইবান্ধায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

    রবিউল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১২:১৭ এএম

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই ট্রাকের চাপায় আলম মিয়া (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 


    রবিবার  (২৩ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা শহরের জনতা ব্যাংকের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এ দূ্র্ঘটনা ঘটে।


    নিহত আলম মিয়া উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের অনন্তপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে।

     তিনি একটি সিগারেট কোম্পানির স্থানীয় সেলসম্যানের দায়িত্ব পালন করছিলেন বলে তার এক প্রতিবেশী জানিয়েছেন।


    স্থানীয়রা জানান, জনতা ব্যাংকের সামনে মোটরসাইকেল চালিয়ে পাশকাটিয়ে যাওয়ার সময় যানজটে আটকে পড়া দুটি ট্রাকের মাঝখানে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় আলম মিয়া ।খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের পৃথক দুটি দল ঘটনাস্থল থেকে মরদেহ  উদ্ধার করে নিয়ে যায় । 


    গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…