এইমাত্র
  • হাসপাতাল থেকে দালাল চক্র নির্মূল করা হবে: স্বাস্থ্যসচিব
  • চার সপ্তাহ সময় বেঁধে দেয়া ট্রাম্পই এখন বলছেন ‘যুদ্ধ’ দীর্ঘস্থায়ী হবে
  • উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ ১০ জন দগ্ধ
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • আজ শনিবার, ২২ ফাল্গুন, ১৪৩২ | ৭ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    যশোরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১২:৩৯ এএম
    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১২:৩৯ এএম

    যশোরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১২:৩৯ এএম

    যশোরের শার্শায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 


    আটক আল আমিন (৩২) উপজেলার লক্ষনপুর গ্রামের মৃত সলেমান মন্ডলের ছেলে। 


    শনিবার রাতে এ ঘটনায় ওই ভুক্তভোগি ওই নারীর শ্বশুর আবুল কাশেম বাদী হয়ে শার্শা থানায় মামলা করার পর নিজ বাড়ি থেকে আল আমিনকে গ্রেফতার করা হয় বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই)শেখ আশরাফুল আলম।


    রবিবার (২৩ মার্চ ) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।


    মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, তার ছেলে বিদেশে থাকেন। পুত্রবধু তার দুই সন্তান নিয়ে শার্শা উপজেলার খামারপাড়া গ্রামের নিজ বাড়িতে বসবাস করেন। আসামি আল আমিন বাদীর ছেলের বন্ধু। ওই নারীর সাথে দেবর ভাবি সম্পর্ক। প্রায় তার বাড়িতে যাতায়াত করতেন আল আমিন। তার পুত্রবধুর কাছ থেকে ২০ হাজার টাকা ধার নেন আল আমিন। ওই টাকা ফেরত দিতে গত ১৯ মার্চ রাত ১০ টার দিকে বাড়িতে আসেন আল আমিন। কথাবার্তার এক পর্যায় আল আমিন তার পুত্রবধুর মুখ চেপে ধরে ধর্ষণ করে। এসময় পুত্রবধুর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে পালিয়ে যায় আল আমিন।পরবর্তীতে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ আল আমিনকে আটক করে।


    এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা গোড়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শেখ আশরাফুল আলম বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। একই সাথে ভুক্তভোগি নারীকেও আদালতে আনা হয়। তিনি বিচারকের কাছে জবানবন্দি দিয়েছেন। 


    উল্লেখ্য, এর আগে গত ২০১৮ সালে উপজেলার রঘুনাথপুর গ্রামে একই ঘটনায় আল আমিন জনতার হাতে আটক হয়। এবং স্থানীয় আওয়ামীলীগ নেতাদের নগদ দুই লক্ষ টাকা দিয়ে সে যাত্রা রক্ষা পায়। 

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…