এইমাত্র
  • গণভোটে ৬০.২৬ শতাংশ জয় পেলে ‘হ্যাঁ’
  • তারেক রহমানকে ভাই সম্বোধন করে মমতার অভিনন্দন
  • দ্রুত সময়ের মধ্যে গেজেট প্রকাশের আশ্বাস ইসির
  • দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ এমপি হান্নান মাসউদ
  • নির্বাচনের ফলাফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে অসন্তুষ্ট জামায়াত
  • আলোচনায় থেকেও পরাজিত হলেন যারা
  • ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত ২টি
  • ছুটি শেষে যেদিন খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান
  • ‘সব আশঙ্কা কাটিয়ে ঈদের উৎসবের মতো নির্বাচনে অংশ নিয়েছেন জনগণ’
  • জুলাই সনদে যা যা সই করেছি, সব পূরণ করবো: মির্জা ফখরুল
  • আজ শুক্রবার, ৩০ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে জাপান

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ০১:৪০ এএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ০১:৪০ এএম

    রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে জাপান

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ০১:৪০ এএম

    বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে কুটনৈতিক প্রচেষ্টায় বাংলাদেশের পাশে থাকবে জাপান। রোহিঙ্গা ক্রাইসিসের শুরু থেকে জাপান রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে।


    বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়ে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।


    এর আগে তিনি উখিয়া উপজেলার হাকিমপাড়া ১৪ নম্বর শরণার্থী ক্যাম্পে অবস্থিত ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট পরিচালিত স্বাস্থ্য সেবা কেন্দ্র পরিদর্শন করেন।


    এসময় রাষ্ট্রদূত স্বাস্থ্য সেবা কেন্দ্রের ডাক্তার ও কর্মকর্তাদের রোহিঙ্গা শরণার্থীদের স্বাস্থ্য সেবা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দেন। রাষ্ট্রদূত এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকার ও জনগণকে ধন্যবাদ জানান।


    পরিদর্শনকালে রাষ্ট্রদূত সাইদা শিনিচি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের জীবন-যাপন নিয়ে খোঁজ-খবর নেন।


    পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জাপান দূতাবাসের প্রথম সচিব ও অর্থনৈতিক সহযোগিতা বিভাগের প্রধান কারাসাওয়া শিনজু কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি এর নির্বাহী পরিচালক মো. গোলাম মোস্তফা, নির্বাহী সদস্য ডা. ওমর শরীফ ইবনে হাসান প্রোগ্রাম সমন্বয়কারী হাসি চাকমা, সাদিয়া সামাদ, শাহাদাত হোসেন ডা. মো. নাজমুল প্রমুখ।


    ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট সূত্র জানায়, জাপান দূতাবাস ও জাপান প্ল্যাটফর্মের সহায়তায় ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট এবং কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি এই স্বাস্থ্য সেবা কেন্দ্রের মাধ্যমে ২০১৭ সাল থেকে রোহিঙ্গা জনগণের জন্য জরুরি স্বাস্থ্যসেবা, মা ও শিশুর স্বাস্থ্যসেবা, পুষ্টিকর খাবারের প্যাকেট বিতরণ এবং জনস্বাস্থ্য প্রচারণা পরিচালনা করে আসছে। এ পর্যন্ত এই কেন্দ্র ৭ লাখেরও বেশি রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীকে স্বাস্থ্য সেবা দিয়েছে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…