এইমাত্র
  • কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত
  • নির্বাচন বানচাল করতে গুপ্ত হামলা চালানো হচ্ছে : মির্জা ফখরুল
  • উত্তরবঙ্গকে সৎ ভাই করে রাখা হয়েছে: জামায়াত আমির
  • ২৪ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
  • বিপিএলের পর্দা নামছে আজ, শেষ হাসি হাসবে কারা?
  • সিদ্ধিরগঞ্জে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই
  • লক্ষ্মীপুরে বিদেশী অস্ত্রসহ যুবক গ্রেফতার
  • ‎খাগড়াছড়িতে পৈত্রিক সম্পত্তি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • কিশোরগঞ্জে পেট্রোল পাম্পে আগুন, দগ্ধ ৪
  • টঙ্গীতে যৌথবাহিনীর অভিযানে মাদক ও বিস্ফোরকসহ আটক ৩৫
  • আজ শুক্রবার, ১০ মাঘ, ১৪৩২ | ২৩ জানুয়ারি, ২০২৬
    জাতীয়

    নারী অধিকার সংস্কার কমিশন বাতিলের দাবি হেফাজতের

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ০৬:০৮ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ০৬:০৮ পিএম

    নারী অধিকার সংস্কার কমিশন বাতিলের দাবি হেফাজতের

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ০৬:০৮ পিএম
    ছবি: সংগৃৃহীত

    অন্তর্বর্তীকালীন সরকার যে নারী অধিকার সংস্কার কমিশন গঠন করেছে সেটি বাতিল চেয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

    রবিবার (২০ এপ্রিল) হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আল্লামা মামুনুল হক এ কথা জানান। একইসঙ্গে তিনি মোট ৫টি দাবিও জানান। তার আগে সকাল ১০টায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে এই সভা শুরু হয়।

    হেফাজতে ইসলামের দাবিগুলোর মধ্যে রয়েছে- ফ্যাসিবাদি আমলে শাপলা চত্বরে গণহত্যা, মোদি বিরোধী আন্দোলনে হত্যাসহ বিভিন্ন সময় হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং হেফাজত ইসলামের নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবনায় কিছু বিতর্কিত বিষয় স্থান পেয়েছে, বিশেষ করে বহুত্ববাদের প্রস্তাবনাকে হেফাজত প্রত্যাখ্যান করছে, এই প্রস্তাবনা বাতিল করে আল্লাহর ওপর বিশ্বাস ও আস্থা ফিরিয়ে আনতে হবে।

    তিনি বলেন, নারী অধিকার সংস্কার কমিশনের প্রস্তাবনায় আপত্তিকরভাবে ধর্মীয় বিধিবিধান, বিশেষ করে ইসলামি উত্তরাধিকার ও পারিবারিক আইনকে নারীর প্রতি বৈষম্যের কারণ বলে উল্লেখ করা হয়েছে; এই প্রস্তাবনা বাতিলের পাশাপাশি পুরো কমিশন বাতিল করতে হবে।

    এ সময় মামুনুল হক বলেন, ভারতে মুসলমানদের ওপর নির্যাতন, বিশেষ করে সাম্প্রতিক যে ওয়াকফ আইন সংশোধনী পাস হয়েছে, সেটি বাতিল করতে হবে ভারত সরকারকে; সে দাবি বাস্তবায়নে বাংলাদেশ সরকারকে যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে। এ ছাড়া ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ এবং সেই গণহত্যা বন্ধে বিশ্ব নেতৃত্বকে এগিয়ে আসার আহ্বান জানাবে হেফাজতে ইসলাম।

    হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান বলেন, তাদের বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৩ মে শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই সমাবেশ হবে। সেখানে বেশকিছু দাবি উত্থাপন করা হবে।

    দাবির বিষয়টি উল্লেখ করেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক। তিনি জানান, মহাসমাবেশ সফল করতে আগামী মঙ্গলবার (২২ এপ্রিল) থেকে পরবর্তী সপ্তাহের সোমবার (২৮ এপ্রিল) পর্যন্ত দেশব্যাপী গণসংযোগ করা হবে। এ ছাড়া আগামী ২৩ এপ্রিল বাদ জুমা জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিল করবেন তারা।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…