এইমাত্র
  • তারেক রহমানকে ভাই সম্বোধন করে মমতার অভিনন্দন
  • দ্রুত সময়ের মধ্যে গেজেট প্রকাশের আশ্বাস ইসির
  • দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ এমপি হান্নান মাসউদ
  • নির্বাচনের ফলাফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে অসন্তুষ্ট জামায়াত
  • আলোচনায় থেকেও পরাজিত হলেন যারা
  • ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত ২টি
  • ছুটি শেষে যেদিন খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান
  • ‘সব আশঙ্কা কাটিয়ে ঈদের উৎসবের মতো নির্বাচনে অংশ নিয়েছেন জনগণ’
  • জুলাই সনদে যা যা সই করেছি, সব পূরণ করবো: মির্জা ফখরুল
  • তারেক রহমানকে শুভেচ্ছাবার্তা মার্কিন দূতাবাসের
  • আজ শুক্রবার, ৩০ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু ও ব্যবসায়ীর আত্মহত্যা

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১০:০৮ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১০:০৮ পিএম

    শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু ও ব্যবসায়ীর আত্মহত্যা

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১০:০৮ পিএম

    সিরাজগঞ্জের শাহজাদপুরে অটোভ্যান দুর্ঘটনায় নাহিদ ইসলাম (১২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। অপর আরেকটি ঘটনায় ঋণের টাকা শোধ করতে না পারায় পাওনাদারদের চাপে পলান (৪৫) নামের এক ব্যবসায়ীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

    রবিবার (২০এপ্রিল) সকালে উপজেলার গালা ইউনিয়নের গোবিন্দপুর ও গতকাল গভীর রাতে গারাদহ ইউনিয়নের চর নবীপুর গ্রামে এই দুটি মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশু নাহিদ উপজেলার গালা ইউনিয়নের গোবিন্দপুর সড়ক পাড়ার কারাবন্দি নাছিরের পুত্র, সে ভেড়াকোলা দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। এবং ব্যবসায়ী নাহিদ গারাদহ ইউনিয়নের চরনবীপুর দক্ষিণপাড়ার মৃত হাসেন আলীর পুত্র, পেশায় ধান ব্যবসায়ী ছিলেন।

    নিহত শিশু নাহিদের চাচা ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নাহিদ পার্শ্ববর্তী নানাবাড়িতে থাকে ও সেখানেই মাদ্রাসায় পড়ালেখা করে। তার মা গার্মেন্টসে কাজ করে এবং পিতা একটি মামলায় নারায়ণগঞ্জ কারাগারে বন্দি রয়েছে। আজ সকালে নাহিদ দাদার বাড়ি গোবিন্দপুর সড়ক পাড়ায় বেড়াতে আসে। 

    চাচাতো ভাইয়ের অটোভ্যান চালানোর চেষ্টা করলে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে বিদ্যুতের খুঁটিতে গিয়ে শিশু নাহিদের মাথার সাথে আঘাত লাগে। ঘটনাস্থলেই শিশু নাহিদের মৃত্যু হয় বলে জানিয়েছেন তারা। পরে নাহিদকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এই ঘটনায় ওই গ্রামের বাসিন্দাদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

    অপর ঘটনায় গতকাল গভীর রাতে উপজেলার গারাদহ ইউনিয়নের চর নবীপুর দক্ষিণ পাড়ার ধান ব্যবসায়ী পলান গ্যাস ট্যাবলেট পান করে ছটফট করতে থাকে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আজ সকালে শাহজাদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ময়নাতদন্তের জন্য পলানের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

    এই বিষয়ে পলানের স্ত্রী জানায়, ধানের ব্যবসার জন প্রায় ২০ লাখ টাকা সুদে করে নেয় পলান। পরে অনেক কষ্ট করে ১০ লাখ টাকা পরিশোধ করেন তিনি, এর মধ্যে তার ব্যবসা বন্ধ হয়ে যায়। বাকি ১০ লাখ টাকার সুদ দিতে না পারায় ও পরিশোধে ব্যর্থ হয়ে পাওনাদারের চাপে তিনি গ্যাস ট্যাবলেট পান করে আত্মহত্যা করেছেন।

    এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম আলী বলেন, নিহত পলানের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্ত শেষে। লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…