এইমাত্র
  • গণভোটে ৬০.২৬ শতাংশ পেয়ে জয় পেলে ‘হ্যাঁ’
  • তারেক রহমানকে ভাই সম্বোধন করে মমতার অভিনন্দন
  • দ্রুত সময়ের মধ্যে গেজেট প্রকাশের আশ্বাস ইসির
  • দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ এমপি হান্নান মাসউদ
  • নির্বাচনের ফলাফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে অসন্তুষ্ট জামায়াত
  • আলোচনায় থেকেও পরাজিত হলেন যারা
  • ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত ২টি
  • ছুটি শেষে যেদিন খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান
  • ‘সব আশঙ্কা কাটিয়ে ঈদের উৎসবের মতো নির্বাচনে অংশ নিয়েছেন জনগণ’
  • জুলাই সনদে যা যা সই করেছি, সব পূরণ করবো: মির্জা ফখরুল
  • আজ শুক্রবার, ৩০ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    তুরস্কে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৪:৫১ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৪:৫১ পিএম

    তুরস্কে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৪:৫১ পিএম
    সংগৃহীত ছবি

    তুরস্কে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।


    বুধবার ২৩ এপ্রিল) দুপুরের দিকে দেশটিতে এই ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে জার্মানির ভূমিকম্প গবেষণা সংস্থা জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)।


    জিএফজেডের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে তুরস্ক। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার ভূগর্ভে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে।


    তবে তুরস্কে আঘাত হানা এই ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহত হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


    এর আগে ২০২৩ সালে তুরস্ক ও সিরিয়ার সীমান্ত বরাবর ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ধ্বংসস্তূপে পরিণত হয় তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চল। দেশটিতে আঘাত হানা ওই ভয়াবহ ভূমিকম্পে ৫৩ হাজার ৫৩৭ জন মারা গেছেন।


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…