এইমাত্র
  • নির্বাচন বানচাল করতে গুপ্ত হামলা চালানো হচ্ছে : মির্জা ফখরুল
  • উত্তরবঙ্গকে সৎ ভাই করে রাখা হয়েছে: জামায়াত আমির
  • ২৪ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
  • বিপিএলের পর্দা নামছে আজ, শেষ হাসি হাসবে কারা?
  • সিদ্ধিরগঞ্জে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই
  • লক্ষ্মীপুরে বিদেশী অস্ত্রসহ যুবক গ্রেফতার
  • ‎খাগড়াছড়িতে পৈত্রিক সম্পত্তি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • কিশোরগঞ্জে পেট্রোল পাম্পে আগুন, দগ্ধ ৪
  • টঙ্গীতে যৌথবাহিনীর অভিযানে মাদক ও বিস্ফোরকসহ আটক ৩৫
  • শিশু নির্যাতনের ঘটনায় শারমিন একাডেমির ব্যবস্থাপক গ্রেপ্তার
  • আজ শুক্রবার, ১০ মাঘ, ১৪৩২ | ২৩ জানুয়ারি, ২০২৬
    শিক্ষাঙ্গন

    ফের আন্দোলনের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৫:০৯ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৫:০৯ পিএম

    ফের আন্দোলনের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৫:০৯ পিএম
    সংগৃহীত ছবি

    ৬ দাবি বাস্তবায়নে রূপরেখা প্রণয়নে শিক্ষা মন্ত্রণালয় কমিটি গঠন করায় পলিটেকনিক শিক্ষার্থীরা ফের আন্দোলনের ঘোষণা দিয়েছে।

    বুধবার (২৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।

    আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম কারিগরি ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (অস্থায়ী) মো. সাব্বির আহমেদ জানান, শিক্ষা মন্ত্রণালয় যে কমিটি গঠন করেছে, তার ওপর শিক্ষার্থীরা ভরসা করছেন না। আগেও এমন কমিটি হয়েছিল, কিন্তু দাবি-দাওয়া পূরণ হয়নি। তাই সব শিক্ষার্থীর সম্মতিতে আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে।

    তিনি আরও জানান, বৃহস্পতিবার কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। এ সম্মেলনে অংশ নিতে বিভিন্ন বিভাগীয় পর্যায় থেকে পলিটেকনিক শিক্ষার্থীদের প্রতিনিধিরা ঢাকা এসে পৌঁছেছেন। অন্যান্যদেরও আমরা চলে আসতে বলছি।

    এর আগে মঙ্গলবার রাতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে চলমান আন্দোলন স্থগিতের ঘোষণা দেন শিক্ষার্থীরা। তবে দাবি বাস্তবায়নে গড়িমসি দেখলে ফের আন্দোলনে নামার হুমকি দিয়ে রেখেছিলেন তারা।

    এদিন বিকেলে পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবি বাস্তবায়নে রূপরেখা প্রণয়নে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে কমিটি গঠন করে। এ কমিটিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম কারিগরি ছাত্র আন্দোলনের একজন উপদেষ্টা ও সদস্য হিসেবে আছেন।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…