এইমাত্র
  • উত্তরবঙ্গকে সৎ ভাই করে রাখা হয়েছে: জামায়াত আমির
  • ২৪ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
  • বিপিএলের পর্দা নামছে আজ, শেষ হাসি হাসবে কারা?
  • সিদ্ধিরগঞ্জে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই
  • লক্ষ্মীপুরে বিদেশী অস্ত্রসহ যুবক গ্রেফতার
  • ‎খাগড়াছড়িতে পৈত্রিক সম্পত্তি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • কিশোরগঞ্জে পেট্রোল পাম্পে আগুন, দগ্ধ ৪
  • টঙ্গীতে যৌথবাহিনীর অভিযানে মাদক ও বিস্ফোরকসহ আটক ৩৫
  • শিশু নির্যাতনের ঘটনায় শারমিন একাডেমির ব্যবস্থাপক গ্রেপ্তার
  • ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে ১২ ফেব্রুয়ারির ভোট: প্রধান উপদেষ্টা
  • আজ শুক্রবার, ১০ মাঘ, ১৪৩২ | ২৩ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ত্রিশালে চাল বিতরণে অনিয়মের অভিযোগ

    মামুনুর রশিদ, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৫:৩৫ পিএম
    মামুনুর রশিদ, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৫:৩৫ পিএম

    ত্রিশালে চাল বিতরণে অনিয়মের অভিযোগ

    মামুনুর রশিদ, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৫:৩৫ পিএম

    ময়মনসিংহের ত্রিশালে হতদরিদ্রের জন্য সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল না দেয়ার অভিযোগ উঠেছে ডিলারের বিরুদ্ধে। 

    ত্রিশাল উপজেলার সাখুয়া ইউনিয়নের আখরাইল বালির বাজারে খাদ্য বান্ধব ডিলার ফারুক মিয়ার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।

    ভুক্তভোগীরা জানান, ডিলার ফারুকের দোকান সবসময় বন্ধ থাকে, তাকে খুঁজে পাওয়া যায়না। 

    ভুক্তভোগী হতদরিদ্র আব্দুল আউয়াল, লিমা আক্তার ও রেনোয়ারা খাতুন বলেন, আমরা ডিলারের কাছে ১৫ টাকা কেজি চাল কিনতে গেলে সে আমাদেরকে চাল দেয়নি। 

    সাখুয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আজিজুল হক রতন বলেন, আমি  খাদ্যবান্ধব ডিলার ফারুক মিয়াকে চাল দেয়ার অনুরোধ করলেও হতদরিদ্র কার্ডধারী মহিলাদেরকে তাড়িয়ে দেন। তারপর আমি বাধ্য হয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসে বিষয়টি অবগত করি। 

    ডিলার ফারুক মিয়া বলেন, আমার দোকান সব সময় খোলা থাকে। প্রতিদিন চাল বিতরণ করে থাকি, ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা।

    উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ইলিয়াস আহমেদ জানান, আমি বিষয়টি অবগত হয়েছি। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

    এসআর 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…