এইমাত্র
  • কক্সবাজারে ৫৯৮ কেন্দ্রের মধ্যে ৩২৯ ঝুঁকিপূর্ণ, ভোটের আগে উদ্বেগ বাড়ছে
  • আজ থেকে টানা ৪ দিনের সরকারি ছুটি শুরু
  • রিটার্নিং কর্মকর্তার কাছে এসেছে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট
  • বিএনপি-জামায়াতের সরাসরি লড়াই, ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ সংখ্যালঘু ভোট
  • ভোটকেন্দ্রে বাদাম-বিস্কুট-কলা খাওয়াসহ যেসব কাজ করতে পারবে না পুলিশ
  • নির্বাচনী হাওয়ায় বদলে গেছে কক্সবাজার সমুদ্র সৈকত
  • ইতিবাচক সংস্কার ও পরিবর্তনের প্রশ্নে আমরা 'হ্যা' এর পক্ষে: আহমাদুল্লাহ
  • সাতকানিয়ার ছমদর পাড়া উচ্চ বিদ্যালয়ে ভোট দেবেন শাহজাহান চৌধুরী
  • আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি
  • এবার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে রায় দিল মার্কিন আদালত
  • আজ বুধবার, ২৮ মাঘ, ১৪৩২ | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    গাইবান্ধায় আনিস হত্যাকাণ্ডে খুনিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

    রবিউল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ০৬:৪০ পিএম
    রবিউল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ০৬:৪০ পিএম

    গাইবান্ধায় আনিস হত্যাকাণ্ডে খুনিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

    রবিউল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ০৬:৪০ পিএম

    গাইবান্ধায় পত্রিকা বিক্রেতা ও অটোরিক্সা চালক আনিস মিয়া ঠান্ডার নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে খুনিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়। 

    রবিবার (২৭ এপ্রিল) দুপুরে শহরের ডিবি রোডের ১নং ট্রাফিক মোড়ে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়। সড়ক অবরোধ চলাকালে রাস্তার দু'পাশে প্রায় আধা ঘন্টা যানজটের সৃষ্টি হয়। 

    এসময় বিক্ষুব্ধরা খুনিদের গ্রেফতারে নানা ধরণের স্লোগান দেয়। বিক্ষুব্ধ গাইবান্ধা এলাকাবাসী এই মানববন্ধন ও সড়ক কর্মসূচির আয়োজন করে। পরে সদর থানার অফিসার ইনচার্জ শাহীনুর ইসলাম তালুকদার উপস্থিত হয়ে আসামিদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে বিক্ষুব্ধরা অবরোধ কর্মসূচি তুলে নেয়।

    মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য দেন আব্দুর রহমান শেখ, আব্দুল ওয়াহাব, রাজা মিয়া, জাহাঙ্গীর আলম, মামুন মিয়া, নিহত আনিসের ছোট বোন হেনা আকতার, স্ত্রী কবিতা বেগম, মেয়ে আরনিকা ও ছেলে প্রানত্ম। 

    বক্তারা আনিছুর রহমান ঠান্ডার নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

    বক্তারা আরও বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি পালন করা হবে।


    উল্লেখ্য, গাইবান্ধা শহরের স্টেডিয়াম সংলগ্ন সড়কে বৃহস্পতিবার প্রায় রাত দেড়টার দিকে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আনিস মিয়া ঠান্ডা (৩৭) নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার গিদারী ইউনিয়নের কিশামত ফলিয়া গ্রামের মৃত হামিদ মিয়ার ছেলে এবং পত্রিকা বিক্রেতা।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…