এইমাত্র
  • নির্বাচন বানচাল করতে গুপ্ত হামলা চালানো হচ্ছে : মির্জা ফখরুল
  • উত্তরবঙ্গকে সৎ ভাই করে রাখা হয়েছে: জামায়াত আমির
  • ২৪ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
  • বিপিএলের পর্দা নামছে আজ, শেষ হাসি হাসবে কারা?
  • সিদ্ধিরগঞ্জে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই
  • লক্ষ্মীপুরে বিদেশী অস্ত্রসহ যুবক গ্রেফতার
  • ‎খাগড়াছড়িতে পৈত্রিক সম্পত্তি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • কিশোরগঞ্জে পেট্রোল পাম্পে আগুন, দগ্ধ ৪
  • টঙ্গীতে যৌথবাহিনীর অভিযানে মাদক ও বিস্ফোরকসহ আটক ৩৫
  • শিশু নির্যাতনের ঘটনায় শারমিন একাডেমির ব্যবস্থাপক গ্রেপ্তার
  • আজ শুক্রবার, ১০ মাঘ, ১৪৩২ | ২৩ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    কলমাকান্দায় বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ০২:৩৪ এএম
    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ০২:৩৪ এএম

    কলমাকান্দায় বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ০২:৩৪ এএম

    নেত্রকোনার কলমাকান্দায় বজ্রপাতে দিদারুল হক নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।

    রবিবার (২৭ এপ্রিল) রাত দশটায় উপজেলার খারনৈ এলাকায় হাফসা রা: আনহু মহিলা মাদ্রাসা ও আন নূর ইসলামী একাডেমীর সামনে এই ঘটনা ঘটে। 

    রবিবার রাত সাড়ে ১১ টায় এই তথ্য নিশ্চিত করেন কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন। 

    দিদারুল ইসলাম উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধুনন্দ গ্রামে মধ্যপাড়ার নুরুল ইসলামের ছেলে। তিনি খারনৈ এলাকার হাফসা রা: আনহু মহিলা মাদ্রাসা ও আন নূর ইসলামী একাডেমী শিক্ষকতা করেন। 

    খারনৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল হক জানান, রোববার রাতে দশটার দিকে বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে বাহির থেকে মাদ্রাসায় যাচ্ছিলেন শিক্ষক দিদারুল হক। এই সময় বিকট শব্দ একটি বজ্রপাতের শব্দ শুনতে পায় স্থানীয়রা। পরে মাদ্রাসার মাঠে দিদারুল হককে পড়ে থাকতে দেখে এগিয়ে গেলে তার নিথর মরদেহ দেখতে পায় মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। ইতিমধ্যে স্থানীয় প্রশাসন ও নিহতদের পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে রাতেই মরদেহ পরিবারের কাছে । 

    এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, স্থানীয় মাধ্যমে আমরা জানতে পেরেছি বজ্রপাতে দিদারুল হক নামে একজন মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান হয়েছে। 

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…