এইমাত্র
  • গণভোটে ৬০.২৬ শতাংশ জয় পেলে ‘হ্যাঁ’
  • তারেক রহমানকে ভাই সম্বোধন করে মমতার অভিনন্দন
  • দ্রুত সময়ের মধ্যে গেজেট প্রকাশের আশ্বাস ইসির
  • দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ এমপি হান্নান মাসউদ
  • নির্বাচনের ফলাফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে অসন্তুষ্ট জামায়াত
  • আলোচনায় থেকেও পরাজিত হলেন যারা
  • ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত ২টি
  • ছুটি শেষে যেদিন খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান
  • ‘সব আশঙ্কা কাটিয়ে ঈদের উৎসবের মতো নির্বাচনে অংশ নিয়েছেন জনগণ’
  • জুলাই সনদে যা যা সই করেছি, সব পূরণ করবো: মির্জা ফখরুল
  • আজ শুক্রবার, ৩০ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    মুসলিম বন্ধুর জানাজায় কাঁদা সেই সুধীর বাবু আর নেই

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ১০:৪৬ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ১০:৪৬ পিএম

    মুসলিম বন্ধুর জানাজায় কাঁদা সেই সুধীর বাবু আর নেই

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ১০:৪৬ পিএম

    কুমিল্লার চৌদ্দগ্রামে মুসলিম বাল্যবন্ধুর জানাজায় এসে কেঁদে ভাইরাল হওয়া সেই সুধীর বাবু মারা গেছেন।

    মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার গুণবতী ইউনিয়নের চাপাচৌ গ্রামের নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

    সুধীর বাবুর ছেলে অর্জুন চন্দ্র দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

    অর্জুন চন্দ্র দাস বলেন, দুপুর ১টার দিকে বাবা মারা গেছেন। আজ রাতেই এলাকায় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। তিনি আমাদের দুই ভাই ও পাঁচ বোনকে রেখে গেছেন।

    তিনি আরও বলেন,‌ ‘আমার বাবা আর মীর হোসেন চাচা ছোটবেলা থেকেই একসঙ্গে আড্ডা ও খেলাধুলা করে বড় হয়েছেন। পরবর্তীতে দুজনে স্থানীয় গুণবতী বাজারের ব্যবসায়ী ছিলেন। সময় পেলেই দুই বন্ধু ঘণ্টার পর ঘণ্টা আড্ডা দিতেন। চাচার মৃত্যুতে বাবা অনেক কষ্ট পেয়েছিলেন।

    ২০২১ সালের ৮ সেপ্টেম্বর উপজেলার গুণবতী বাজারের ব্যবসায়ী মীর হোসেন সওদাগর মারা গেলে তার জানাজার মাঠে উপস্থিত হন বন্ধু সুধীর বাবু। বন্ধু হারানোর বেদনায় সুধীর বাবু জানাজা চলাকালীন পেছনে গাছের গুঁড়িতে বসে চোখের পানি ফেলতে থাকেন। বিষয়টি উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে যায়।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…