এইমাত্র
  • আজ থেকে টানা ৪ দিনের সরকারি ছুটি শুরু
  • রিটার্নিং কর্মকর্তার কাছে এসেছে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট
  • বিএনপি-জামায়াতের সরাসরি লড়াই, ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ সংখ্যালঘু ভোট
  • ভোটকেন্দ্রে বাদাম-বিস্কুট-কলা খাওয়াসহ যেসব কাজ করতে পারবে না পুলিশ
  • নির্বাচনী হাওয়ায় বদলে গেছে কক্সবাজার সমুদ্র সৈকত
  • ইতিবাচক সংস্কার ও পরিবর্তনের প্রশ্নে আমরা 'হ্যা' এর পক্ষে: আহমাদুল্লাহ
  • সাতকানিয়ার ছমদর পাড়া উচ্চ বিদ্যালয়ে ভোট দেবেন শাহজাহান চৌধুরী
  • আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি
  • এবার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে রায় দিল মার্কিন আদালত
  • কানাডায় বন্দুকধারীর হামলা, নিহত ১০
  • আজ বুধবার, ২৮ মাঘ, ১৪৩২ | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    নান্দাইলে ছয় দোকানে অভিযান, এক লাখ দশ হাজার টাকা জরিমানা

    আমিনুল হক বুলবুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ০১:২৫ এএম
    আমিনুল হক বুলবুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ০১:২৫ এএম

    নান্দাইলে ছয় দোকানে অভিযান, এক লাখ দশ হাজার টাকা জরিমানা

    আমিনুল হক বুলবুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ০১:২৫ এএম

    ময়মনসিংহের নান্দাইলে অস্বাস্থ্যকর পরিবেশ, ওজন ও পরিমাপে কারচুপি এবং পণ্যের মোড়কে যথাযথ তথ্য না থাকার অভিযোগে ছয়টি দোকানে অভিযান চালিয়ে এক লাখ দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 


    এছাড়া দুটি মিষ্টির দোকানের মালিককে না পাওয়ায় প্রতিষ্ঠান দুটি সিলগালা করে দেওয়া হয়।


    মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে নান্দাইল পুরাতন বাজার ও চামটা বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারমিনা সাত্তার। 


    অভিযানে প্রসিকিউটর হিসেবে ময়মনসিংহের বিএসটিআই এর প্রকৌশলী পরিদর্শক (মেট্রোলজি) আবিদ হাসনাত ও প্রকৌশলী ফিল্ড অফিসার (সিএম) নজরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।


    জানা যায়, নান্দাইল পুরাতন বাজারের ‘শ্রীগুরু মিষ্টান্ন ভান্ডার’ ও ‘রসের মিষ্টি’ নামক দুটি দোকানে দইসহ অন্যান্য ফার্মেন্টেড মিল্ক পণ্যের মোড়কে বিধি অনুযায়ী উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্য না থাকায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। 


    একই বাজারের ‘জয়গুরু মিষ্টান্ন ভান্ডার’ ও ‘জয়কালী মিষ্টান্ন ভান্ডার’ নামের দুটি প্রতিষ্ঠানের মালিক বা কোনো প্রতিনিধিকে অভিযানে পাওয়া যায়নি। ফলে উপজেলা প্রশাসন দোকান দুটিকে সিলগালা করে দেয়।


    পরে চামটা বাজারে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের অভিযোগে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ অনুযায়ী ‘মা-বাবার দোয়া হোটেল’ এবং ‘কালাম হোটেল’ নামক দুটি খাবার হোটেলের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট দশ হাজার টাকা জরিমানা করা হয়।


    উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান পরিচালনা করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি সকল ব্যবসায়ীকে ভোক্তা অধিকার ও পণ্যের মান সম্পর্কিত আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য আহ্বান জানান।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…