এইমাত্র
  • হাসপাতাল থেকে দালাল চক্র নির্মূল করা হবে: স্বাস্থ্যসচিব
  • চার সপ্তাহ সময় বেঁধে দেয়া ট্রাম্পই এখন বলছেন ‘যুদ্ধ’ দীর্ঘস্থায়ী হবে
  • উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ ১০ জন দগ্ধ
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • আজ শনিবার, ২২ ফাল্গুন, ১৪৩২ | ৭ মার্চ, ২০২৬
    খেলা

    ক্যান্সারে আক্রান্ত অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ০২:২৩ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ০২:২৩ পিএম

    ক্যান্সারে আক্রান্ত অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ০২:২৩ পিএম
    ছবি: সংগৃহীত

    স্কিন ক্যান্সারে আক্রান্ত অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। নাক থেকে ক্যান্সারের অংশ কেটে ফেলা নিয়ে আজ বুধবার (২৭ আগস্ট) সামাজিকমাধ্যমে এক পোস্ট দেন সাবেক এই অজি তারকা।

    তিনি বলেন, ত্বকের ক্যান্সার এখন বাস্তব ঘটনা, বিশেষ করে অস্ট্রেলিয়ায়। আজ আবার আমার নাক থেকে (স্কিন) ক্যান্সারের একটি অংশ কেটে ফেলা হয়েছে।

    অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক বলেন– সবাইকে আন্তরিকভাবে মনে করিয়ে দিতে চাই, আপনার ত্বক নিয়মিত পরীক্ষা করুন। প্রতিরোধই সর্বোত্তম সমাধান, তবে আমার ক্ষেত্রে নিয়মিত চেকআপ আর প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণই ছিল বড় বিষয়।

    ২০০৬ সালে মুখে স্কিন ক্যান্সারের প্রাথমিক উপসর্গ টের পেয়েছিলেন অজি কিংবদন্তি মাইকেল ক্লার্ক। পরবর্তীতে কয়েক দফায় এর চিকিৎসাও নেন তিনি। এর আগে, ২০১৯ সালে কপালে ক্যান্সারের একটি অংশ দূর করার কথা জানান ক্লার্ক।

    অস্ট্রেলিয়ার জার্সিতে ১১৫ টেস্ট, ২৪৫ ওয়ানডে ও ৩৪ টি-টোয়েন্টি খেলেছেন সাবেক এই ডানহাতি ব্যাটার। তার অধীনেই ২০১৫ বিশ্বকাপে শিরোপা উঁচিয়ে ধরেছিল অজিরা।


    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…