এইমাত্র
  • হাসপাতাল থেকে দালাল চক্র নির্মূল করা হবে: স্বাস্থ্যসচিব
  • চার সপ্তাহ সময় বেঁধে দেয়া ট্রাম্পই এখন বলছেন ‘যুদ্ধ’ দীর্ঘস্থায়ী হবে
  • উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ ১০ জন দগ্ধ
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • আজ শনিবার, ২২ ফাল্গুন, ১৪৩২ | ৭ মার্চ, ২০২৬
    আন্তর্জাতিক

    পাকিস্তানকে বন্যার সতর্কতা দিয়ে বাঁধ খুলে দিলো ভারত

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ০৭:৫০ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ০৭:৫০ পিএম

    পাকিস্তানকে বন্যার সতর্কতা দিয়ে বাঁধ খুলে দিলো ভারত

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ০৭:৫০ পিএম
    সংগৃহীত ছবি

    ভারী বৃষ্টির পানিতে টইটম্বুর হয়ে যাওয়ার কারণে নিজেদের পানির বাঁধ খুলে দিয়েছে ভারত। এতে করে পাকিস্তানে প্রবাহিত নদীগুলোতে প্রচুর পরিমাণে পানি প্রবেশ করায় সেখানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।


    বাঁধ খোলার আগে মানবিক দিক বিবেচনা করে পাকিস্তানকে অবহিত করে ভারত। বুধবার (২৭ আগস্ট) নতুন করে ফের বন্যার ব্যাপারে সতর্কতা দিয়েছে দেশটি।


    এমন পরিস্থিতিতে স্থানীয় সরকারের অনুরোধে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তারা উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করবেন।


    এক কর্মকর্তা জানান, সেনাদের লাহোর, ওকারা, ফয়সালাবাদ এবং শিয়ালকোটসহ অন্যান্য জায়গায় মোতায়েন করা হয়েছে।


    দেশটির পানি সম্পদ মন্ত্রণালয় এক সতর্কবার্তায় জানায়, পাঞ্জাবের বিভিন্ন জায়গায় ‘বড় বন্যা’ হতে পারে। সেখানকার তিনটি নদীর সবগুলোর পানি অব্যাহতভাবে বাড়ছে বলে সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।


    বার্তাসংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানায়, নয়াদিল্লি আজ বুধবার পাকিস্তানকে নতুন বন্যার সতর্কতা দিয়েছে। বিশেষ করে তাওয়াই নদীর পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। বৃষ্টির পানি আর আটকে রাখতে না পেরে বাঁধ ছেড়ে দিতে ভারত বাধ্য হওয়ার পর নদীটি ফুলেফেঁপে উঠছে।


    গতকাল মঙ্গলবার পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, বন্যার ঝুঁকিতে থাকা ১ লাখ ৫০ হাজার মানুষকে নিরাপদস্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সংস্থাটি নদী পাড়ের মানুষকে দ্রুত সময়ের মধ্যে সরে যাওয়ারও নির্দেশনা দিয়েছে।


    গত এক মাস ধরেই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে পাকিস্তান। গত ১৪ আগস্ট থেকে এখন পর্যন্ত দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ভয়াবহ আকস্মিক বন্যায় অন্তত ৪৫০ জন মানুষের মৃত্যু হয়েছে। এখন পাঞ্জাব প্রদেশ বন্যার কবলে পড়তে যাচ্ছে।


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…