এইমাত্র
  • কক্সবাজারে ৫৯৮ কেন্দ্রের মধ্যে ৩২৯ ঝুঁকিপূর্ণ, ভোটের আগে উদ্বেগ বাড়ছে
  • আজ থেকে টানা ৪ দিনের সরকারি ছুটি শুরু
  • রিটার্নিং কর্মকর্তার কাছে এসেছে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট
  • বিএনপি-জামায়াতের সরাসরি লড়াই, ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ সংখ্যালঘু ভোট
  • ভোটকেন্দ্রে বাদাম-বিস্কুট-কলা খাওয়াসহ যেসব কাজ করতে পারবে না পুলিশ
  • নির্বাচনী হাওয়ায় বদলে গেছে কক্সবাজার সমুদ্র সৈকত
  • ইতিবাচক সংস্কার ও পরিবর্তনের প্রশ্নে আমরা 'হ্যা' এর পক্ষে: আহমাদুল্লাহ
  • সাতকানিয়ার ছমদর পাড়া উচ্চ বিদ্যালয়ে ভোট দেবেন শাহজাহান চৌধুরী
  • আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি
  • এবার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে রায় দিল মার্কিন আদালত
  • আজ বুধবার, ২৮ মাঘ, ১৪৩২ | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    রাশিয়ার তেল কেনা বন্ধ না করলে ভারতকে ছাড় দেবেন না ট্রাম্প

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ০৭:৪৬ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ০৭:৪৬ পিএম

    রাশিয়ার তেল কেনা বন্ধ না করলে ভারতকে ছাড় দেবেন না ট্রাম্প

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ০৭:৪৬ পিএম
    সংগৃহীত ছবি

    ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো ছাড় দেবেন না বলে জানিয়েছেন হোয়াইট হাউজের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হাসেট। তার এই বক্তব্যে ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যে বাণিজ্য আলোচনায় নতুন করে অচলাবস্থা সৃষ্টি হলো।


    বুধবার (২৭ আগস্ট) যুক্তরাষ্ট্র ভারতের রপ্তানি পণ্যে দ্বিগুণ শুল্ক আরোপ করেছে। এর মধ্যে রাশিয়ার অপরিশোধিত তেল আমদানির কারণে অতিরিক্ত ২৫ শতাংশ কর যুক্ত হয়েছে। ভারতের ওপর এখন ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক কার্যকর, যা ব্রাজিল ছাড়া অন্য কোনো দেশের জন্য সর্বোচ্চ।


    কেভিন হাসেট বলেন, ভারতীয়রা যদি একচুলও না সরে, প্রেসিডেন্ট ট্রাম্পও সরে দাড়াবেন না। আমাদের জন্য বাণিজ্য আলোচনাটা জটিল হয়ে উঠছে। একদিকে, রাশিয়ার ওপর চাপ বাড়ানো- অন্যদিকে, ভারতের বাজারকে মার্কিন পণ্যের জন্য উন্মুক্ত করার দাবি- সব মিলিয়ে সমীকরণ জটিল হয়ে গেছে।


    হাসেট আলোচনার ধরণকে ‘ম্যারাথন দৌড়ের মতো’ বলে বর্ণনা করেন। তার মতে,এখানে ওঠানামা থাকবে, ধৈর্য ধরতে হব ও চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে ‘দীর্ঘ সময়’ লাগবে।


    এর আগে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টও বলেছিলেন, ভারতের ওপর শুল্ক শুধু রাশিয়ার তেল কেনা নিয়েই নয়, বরং দীর্ঘসূত্রিতার কারণে আলোচনার জটও তৈরি হয়েছে। ফক্স বিজনেসকে তিনি বলেন, আমরা ভেবেছিলাম মে বা জুনে ভারতের সঙ্গে চুক্তি হয়ে যাবে। কিন্তু ভারত সবকিছু বিলম্বিত করেছে। তারা বেশ অনাগ্রহী আচরণ করছে।


    তবে তিনি আশা প্রকাশ করেন যে, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারত এবং বৃহত্তম অর্থনীতি যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত সমঝোতায় পৌঁছাবে।


    অন্যদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা দিয়েছেন, কৃষক ও দেশের স্বার্থের প্রশ্নে তিনি কোনো আপস করবেন না। ভারতীয় সরকারের হিসাব অনুযায়ী, নতুন শুল্কের কারণে প্রায় ৪ হাজার ৮২০ কোটি ডলারের রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে।


    এমআর-২



    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…