এইমাত্র
  • নির্বাচনি দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা
  • পুরান ঢাকায় কারখানায় আগুন
  • গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৩ জনের
  • দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত ৭
  • অভিযানের আগে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ ছিল ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর
  • সপ্তমবারের মতো উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মুসেভেনি
  • আঙুল উঁচিয়ে ‘শেষবার’ ম্যাজিস্ট্রেটকে সতর্ক করলেন রুমিন ফারহানা!
  • ইরানে সীমিত আকারে চালু হয়েছে মোবাইল নেটওয়ার্ক
  • ইসলামী আন্দোলনের জন্য জোটের দরজা খোলা: জামায়াত
  • এবার উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে সামরিক হেলিকপ্টারে করে তুলে নেওয়ার অভিযোগ
  • আজ রবিবার, ৪ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    সমুদ্রে দ. কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১০:০৩ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১০:০৩ পিএম

    সমুদ্রে দ. কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১০:০৩ পিএম

    দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর বিশেষ অভিযান দল সমুদ্রপথে অনুপ্রবেশ ঠেকাতে যৌথ মহড়া পরিচালনা করেছে। 

    বৃহস্পতিবার (২৮ আগস্ট) দেশটির সংবাদমাধ্যম ইয়োনহাপ নিউজ এজেন্সি জানায়, চলতি সপ্তাহে এ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

    তিন দিনব্যাপী এই মহড়া শেষ হয় বুধবার। দক্ষিণ চুংচেয়ং প্রদেশের আনমিয়ন দ্বীপের আশপাশে মহড়াটি অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। এ মহড়ায় দুই দেশের প্রায় ৪০ জন সেনা অংশ নেয়। এছাড়া যুক্তরাষ্ট্রের দুইটি এফ-১৬ যুদ্ধবিমান এবং দুইটি ইউএইচ-৬০ ব্ল্যাক হক হেলিকপ্টার ব্যবহার করা হয়।

    এই মহড়াটি মূলত দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত ১১ দিনব্যাপী ‘উলচি ফ্রিডম শিল্ড’ (ইউএফএস) মহড়ার সঙ্গে যুক্ত ছিল। বৃহত্তর মহড়াটি বৃহস্পতিবার শেষ হয়।

    দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের যৌথ কমান্ড এক বিবৃতিতে জানায়, “উলচি ফ্রিডম শিল্ড ২৫ মহড়া শেষ হলো। এর মাধ্যমে জোটের প্রতিরক্ষামূলক অবস্থান আরও সুসংহত হয়েছে, যৌথ প্রস্তুতি জোরদার হয়েছে এবং আক্রমণ প্রতিহত করার পাশাপাশি প্রয়োজনে দুই দেশের ভূখণ্ড রক্ষার সক্ষমতা প্রদর্শিত হয়েছে।”

    সূত্র : আনাদোলু

    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…