এইমাত্র
  • বিএনপি-জামায়াতের সরাসরি লড়াই, ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ সংখ্যালঘু ভোট
  • ভোটকেন্দ্রে বাদাম-বিস্কুট-কলা খাওয়াসহ যেসব কাজ করতে পারবে না পুলিশ
  • নির্বাচনী হাওয়ায় বদলে গেছে কক্সবাজার সমুদ্র সৈকত
  • ইতিবাচক সংস্কার ও পরিবর্তনের প্রশ্নে আমরা 'হ্যা' এর পক্ষে: আহমাদুল্লাহ
  • সাতকানিয়ার ছমদর পাড়া উচ্চ বিদ্যালয়ে ভোট দেবেন শাহজাহান চৌধুরী
  • আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি
  • এবার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে রায় দিল মার্কিন আদালত
  • কানাডায় বন্দুকধারীর হামলা, নিহত ১০
  • গাজায় ৮ হাজার সেনা মোতায়েন করছে ইন্দোনেশিয়া
  • বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন কিউই অলরাউন্ডার
  • আজ বুধবার, ২৮ মাঘ, ১৪৩২ | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    কিশোরগঞ্জে ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করল জামায়াত

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ০১:৩৪ পিএম
    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ০১:৩৪ পিএম

    কিশোরগঞ্জে ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করল জামায়াত

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ০১:৩৪ পিএম

    স্থানীয় সরকার নির্বাচনে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে কিশোরগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। উপজেলার মোট ১১টি ইউনিয়নের মধ্যে ৯টিতে প্রার্থী দেওয়া হয়েছে।

    শুক্রবার (২৯ আগস্ট) সকালে আল ফারুক মিলনায়তনে আয়োজিত ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশে জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মোহাম্মদ আজিজুল হক আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

    ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন মারিয়া ইউনিয়নে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কিশোরগঞ্জ জেলার সভাপতি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি খালেদ হাসান জুম্মন, চৌদ্দশত ইউনিয়নে কিশোরগঞ্জ পৌর জামায়াতের আমীর ও জেলা পাবলিক লাইব্রেরীর সহ-সভাপতি মাওলানা আব্দুল হক, মহিনন্দ ইউনিয়নে কিশোরগঞ্জ সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নূর উদ্দিন, রশিদাবাদ ইউনিয়নে উপজেলা সেক্রেটারি ও তরুণ সমাজসেবক মোঃ বোরহান উদ্দিন সুমন এবং কর্শাকড়িয়াইল ইউনিয়নে আলহাজ্ব আমীর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও ইউনিয়ন জামায়াতের সভাপতি আবু আহমেদ দুলাল।

    এছাড়া দানাপাটুলি ইউনিয়নে পার্ক সিটি আবাসন প্রকল্পের এমডি ও টঙ্গী পূর্ব থানাধীন ৪৯নং ওয়ার্ড সেক্রেটারি মাওলানা মোঃ আল আমিন, বৌলাই ইউনিয়নে বিশিষ্ট ব্যবসায়ী ও ইউনিয়ন আমীর মাওলানা উমর ফারুক, মাইজখাপন ইউনিয়নে বিশিষ্ট শ্রমিক নেতা ও ইউনিয়ন আমীর মোঃ তমিজ উদ্দিন এবং বিন্নাটি ইউনিয়নে বিশিষ্ট ব্যবসায়ী ও ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মোঃ বিল্লাল হোসেন ভূঁইয়া চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

    প্রার্থী ঘোষণার পর জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মোহাম্মদ আজিজুল হক বলেন, ‘জনগণের আস্থা ও ভালোবাসার ভিত্তিতেই আমাদের প্রার্থীরা নির্বাচন করবে। ইনশাআল্লাহ, জনগণের সহযোগিতা থাকলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমরা শক্ত অবস্থান গড়ে তুলতে পারব।’

    উপজেলা আমীর মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি বোরহান উদ্দিন সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে জেলা বায়তুলমাল সম্পাদক মাওলানা মোশারফ হোসাইন লোকমান, সদর উপজেলার সহকারী সেক্রেটারি মোস্তাকিম বিল্লাহসহ সদর উপজেলার কর্মপরিষদ, শূরা সদস্যবৃন্দ, ইউনিয়ন আমীর সভাপতি ও শতাধিক দায়িত্বশীল উপস্থিত ছিলেন।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…