এইমাত্র
  • রিটার্নিং কর্মকর্তার কাছে এসেছে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট
  • বিএনপি-জামায়াতের সরাসরি লড়াই, ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ সংখ্যালঘু ভোট
  • ভোটকেন্দ্রে বাদাম-বিস্কুট-কলা খাওয়াসহ যেসব কাজ করতে পারবে না পুলিশ
  • নির্বাচনী হাওয়ায় বদলে গেছে কক্সবাজার সমুদ্র সৈকত
  • ইতিবাচক সংস্কার ও পরিবর্তনের প্রশ্নে আমরা 'হ্যা' এর পক্ষে: আহমাদুল্লাহ
  • সাতকানিয়ার ছমদর পাড়া উচ্চ বিদ্যালয়ে ভোট দেবেন শাহজাহান চৌধুরী
  • আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি
  • এবার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে রায় দিল মার্কিন আদালত
  • কানাডায় বন্দুকধারীর হামলা, নিহত ১০
  • গাজায় ৮ হাজার সেনা মোতায়েন করছে ইন্দোনেশিয়া
  • আজ বুধবার, ২৮ মাঘ, ১৪৩২ | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    আমতলীতে যুবদল নেতা জামায়াতে যোগদান

    মো. ইমরান হোসাইন, আমতলী (বরগুনা) প্রতিনিধি প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ০৫:৫২ পিএম
    মো. ইমরান হোসাইন, আমতলী (বরগুনা) প্রতিনিধি প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ০৫:৫২ পিএম

    আমতলীতে যুবদল নেতা জামায়াতে যোগদান

    মো. ইমরান হোসাইন, আমতলী (বরগুনা) প্রতিনিধি প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ০৫:৫২ পিএম

    আমতলী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বরগুনা জেলা কৃষক দলের সহ-সভাপতি আবু বকর সিদ্দিক (জসিম) ফকির বিএনপির সব পদ থেকে পদত্যাগ করে জামায়াতে ইসলামী বাংলাদেশে যোগ দিয়েছেন।

    শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজ সড়কের উপজেলা জামায়াত কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে যোগ দেন এবং সদস্য ফরম পূরণ করেন।

    জানা যায়, হাসপাতাল সড়কের বাসিন্দা আবু বকর সিদ্দিক (জসিম) ২০০৫ সালে যুবদলের রাজনীতিতে যুক্ত হন। দীর্ঘ ২০ বছর তিনি যুবদল ও কৃষকদলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন এবং এ সময়ে ফ্যাসিস্ট সরকারবিরোধী আন্দোলনে অংশ নিয়ে ৮টি মামলার আসামি হন। তবে উপজেলা বিএনপির সিনিয়র নেতাদের “দানবীয় কর্মকাণ্ডে” ক্ষুব্ধ হয়ে তিনি বিএনপি ছাড়েন বলে অভিযোগ করেন।

    আবু বকর সিদ্দিক (জসিম) ফকির বলেন, ‘বিএনপিতে নিয়ম-শৃঙ্খলা নেই, ত্যাগী নেতারা জিম্মি। সত্য ও সততার ভিত্তিতে রাজনীতি করার জায়গা নেই। তাই আমি বিএনপি থেকে অব্যাহতি নিয়েছি। জামায়াতের আদর্শ আমাকে আকৃষ্ট করেছে বলেই যোগ দিয়েছি।’

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাওলানা ইলিয়াস হোসাইন, জেলা শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক মো. আবদুল মালেক, উপজেলা সেক্রেটারি মো. মোফাজ্জল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

    উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক ইলিয়াস হোসাইন বলেন, ‘জামায়াত একটি শান্তিপ্রিয় ইসলামী রাজনৈতিক দল। যে কেউ আমাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে যোগ দিতে পারে।’

    উপজেলা যুবদল আহ্বায়ক কবির উদ্দিন ফকির বলেন, ‘বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক সংগঠন। কেউ ভালোবেসে যোগ দেবে, কেউ হয়তো চলে যাবে এতে বিএনপির কিছু যায় আসে না। দলে দানবীয় শক্তি বলে কিছু নেই, এগুলো মনগড়া কথা।’

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…