এইমাত্র
  • নির্বাচনি দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা
  • পুরান ঢাকায় কারখানায় আগুন
  • গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৩ জনের
  • দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত ৭
  • অভিযানের আগে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ ছিল ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর
  • সপ্তমবারের মতো উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মুসেভেনি
  • আঙুল উঁচিয়ে ‘শেষবার’ ম্যাজিস্ট্রেটকে সতর্ক করলেন রুমিন ফারহানা!
  • ইরানে সীমিত আকারে চালু হয়েছে মোবাইল নেটওয়ার্ক
  • ইসলামী আন্দোলনের জন্য জোটের দরজা খোলা: জামায়াত
  • এবার উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে সামরিক হেলিকপ্টারে করে তুলে নেওয়ার অভিযোগ
  • আজ রবিবার, ৪ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    গণমাধ্যম

    অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন হায়দার আলী

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ০৯:৪৮ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ০৯:৪৮ পিএম

    অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন হায়দার আলী

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ০৯:৪৮ পিএম

    দৈনিক কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলীকে অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) ‘এপেক্স ক্লাবস অব বাংলাদেশ’-এর পক্ষ থেকে তাকে এই সম্মাননা দেওয়া হয়।

    সংগঠনটির ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ক্রিস্টাল হলরুমে একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রয়েল ইউনিভার্সিটি অব ঢাকার উপাচার্য ও শিক্ষাবিদ অধ্যাপক ড. মেশকাত উদ্দিন।

    অনুষ্ঠান শেষে দেশের তিনজন গুণী ব্যক্তিকে আজীবন সম্মাননা এবং তাদের কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য আরও তিনজনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে একজন হলেন কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী। তার অনুপস্থিতিতে ক্রেস্ট গ্রহণ করেন সহধর্মিণী রুমা হায়দার। আজীবন সম্মাননা পেয়েছেন অভিনেত্রী ডলি জহুর, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী হাবিবুল বাশার সুমন এবং বিশিষ্ট সুরকার মিল্টন খন্দকার।

    হায়দার আলী কালের কণ্ঠে নিজস্ব প্রতিবেদক, জ্যেষ্ঠ প্রতিবেদক, বিশেষ প্রতিনিধি ও উপসম্পাদকের দায়িত্ব পালন করার পর বর্তমানে নির্বাহী সম্পাদক হিসেবে কাজ করছেন। একই সঙ্গে তিনি পত্রিকাটির অনুসন্ধানী টিমের নেতৃত্ব দিচ্ছেন।

    আওয়ামী লীগ সরকারের শাসনামলে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের ভয়াবহ দুর্নীতি নিয়ে তার অনুসন্ধানী প্রতিবেদনটি ব্যাপক আলোচিত হয়। ‘বেনজীরের ঘরে আলাদীনের চেরাগ’ শিরোনামের সেই প্রতিবেদন থেকেই শুরু হয় আলোচনা। এর আগে এমপি-মন্ত্রীদের দুর্নীতি ও অবৈধ সম্পদ নিয়ে তিনি বহু অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছেন।

    তার সাহসী রিপোর্টিংয়ে উন্মোচিত হয়েছে অপরাজনীতি, সন্ত্রাস, দুর্নীতি ও প্রশাসনের নানা গোপন অপকর্ম। তার প্রকাশিত বহু অনুসন্ধানী প্রতিবেদন জাতীয় পর্যায়ে আলোচনা সৃষ্টি করেছে।

    অনুসন্ধানী সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ইউনেসকোসহ আন্তর্জাতিক অঙ্গনে একাধিক পুরস্কার অর্জন করেছেন। মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের দাসত্বময় জীবন নিয়ে তার একটি প্রতিবেদন মালয়েশীয় প্রেস ইনস্টিটিউটের বিশেষ পুরস্কার লাভ করে।

    এপেক্স ক্লাবস অব বাংলাদেশ একটি সামাজিক ও সেবামূলক সংগঠন হিসেবে দীর্ঘ ৬৪ বছর ধরে কাজ করে আসছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও তারা নেতৃত্ব বিকাশ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…