এইমাত্র
  • হাসপাতাল থেকে দালাল চক্র নির্মূল করা হবে: স্বাস্থ্যসচিব
  • চার সপ্তাহ সময় বেঁধে দেয়া ট্রাম্পই এখন বলছেন ‘যুদ্ধ’ দীর্ঘস্থায়ী হবে
  • উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ ১০ জন দগ্ধ
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • আজ শনিবার, ২২ ফাল্গুন, ১৪৩২ | ৭ মার্চ, ২০২৬
    আন্তর্জাতিক

    উড্ডয়নের পরই মাঝ-আকাশে এয়ার ইন্ডিয়ার ইঞ্জিনে আগুন

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ০২:৫৭ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ০২:৫৭ পিএম

    উড্ডয়নের পরই মাঝ-আকাশে এয়ার ইন্ডিয়ার ইঞ্জিনে আগুন

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ০২:৫৭ পিএম
    সংগৃহীত ছবি

    ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া বিমানের একটি ফ্লাইট উড্ডয়নের কিছুক্ষণ পরই জরুরি ভিত্তিতে দিল্লিতে ফিরে আসে। মাঝ-আকাশে বিমানের ডান পাশের ইঞ্জিনে ‘ফায়ার ইন্ডিকেশন’ দেখা দেওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।


    রোববার (৩১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।


    প্রতিবেদনে বলা হয়, রবিবার সকালে দিল্লি থেকে ইন্দোরে যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার এআই২৯১৩ ফ্লাইটটি। বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ককপিট থেকে ক্রুরা ডান দিকের ইঞ্জিনে আগুন দেখতে পান। পরে তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে ডান দিকের ইঞ্জিন মাঝ-আকাশেই বন্ধ করে দেন পাইলট।


    বিমানে সাধারণত দুটি ইঞ্জিন থাকে। এক্ষেত্রে ডান দিকের ইঞ্জিন বন্ধ হয়ে গেলেও বাম দিকের ইঞ্জিনটি সচল ছিল। ফলে আরও কিছুক্ষণ আকাশে ভেসে থাকতে পেরেছে এয়ার ইন্ডিয়ার বিমানটি। পরে বিমানবন্দরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন পাইলট।


    কিছুক্ষণের মধ্যে দিল্লি বিমানবন্দরে ওই বিমান নিরাপদে অবতরণ করে। যাত্রীদের কোনও ক্ষতি হয়নি। তবে আরও একটা বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন তারা। মাঝ-আকাশে যে ভাবে একটি ইঞ্জিনে আগুন ধরে গিয়েছিল, তা যদি ছড়িয়ে যেত, তবে বিপদ ঘটতে পারত। দ্বিতীয় ইঞ্জিনটিতে সামান্যতম কোনও সমস্যাও এ ক্ষেত্রে ডেকে আনতে পারতো বড় বিপদ।


    এই ঘটনায় এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানায়, সংশ্লিষ্ট ফ্লাইটটিকে পরীক্ষা করে দেখা হচ্ছে। কেন ইঞ্জিনে সমস্যা হলো, আর কোনও সমস্যার আশঙ্কা আছে কি না, দেখা হচ্ছে। আপাতত ওই বিমানের যাত্রীদের ইন্দোরে পৌঁছে দেওয়ার জন্য বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করেছে এয়ার ইন্ডিয়া। যাত্রীদের দুর্ভোগের জন্য সংস্থার পক্ষ থেকে দুঃখপ্রকাশও করা হয়েছে।


    প্রসঙ্গত, গত ১২ জুন আহমেদাবাদ থেকে লন্ডন-গ্যাটউইকগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান উড্ডয়নের পরপরই ভেঙে পড়ে। এতে যাত্রী, পাইলট, ক্রুসহ মোট ২৬০ জনের মৃত্যু হয়। বিমানটি ওড়ার পর সামনের বিল্ডিংয়ে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়েছিল। ফলে সেখানেও অনেকের মৃত্যু হয় এই দুর্ঘটনায়।


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…