এইমাত্র
  • দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ এমপি হান্নান মাসউদ
  • নির্বাচনের ফলাফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে অসন্তুষ্ট জামায়াত
  • আলোচনায় থেকেও পরাজিত হলেন যারা
  • ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত ২টি
  • ছুটি শেষে যেদিন খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান
  • ‘সব আশঙ্কা কাটিয়ে ঈদের উৎসবের মতো নির্বাচনে অংশ নিয়েছেন জনগণ’
  • জুলাই সনদে যা যা সই করেছি, সব পূরণ করবো: মির্জা ফখরুল
  • তারেক রহমানকে শুভেচ্ছাবার্তা মার্কিন দূতাবাসের
  • ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ
  • রাজবাড়ী-১ আসনে বিজয়ী বিএনপির আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
  • আজ শুক্রবার, ৩০ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    রামগড়ে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু!

    বেলায়েত হোসেন, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৩ পিএম
    বেলায়েত হোসেন, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৩ পিএম

    রামগড়ে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু!

    বেলায়েত হোসেন, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৩ পিএম

    খাগড়াছড়ির রামগড়ে খালে গোসল করতে নেমে পানিতে ডুবে ৫ম শ্রেণির এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

    সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১ টার সময় রামগড় ইউনিয়নের কালাডেবা সুইস গেট এলাকার খালে এই মৃত্যুর ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বন্ধুরা নিয়ে গোসল করতে পানিতে নামে মোঃ নুর নবী (১১)।

    কিছুক্ষণের মধ্যে পানির নিচে তলিয়ে যায় ছেলেটি। ঘটনার পরপর স্থানীয় মানুষজন তাকে উদ্ধারের আপ্রাণ চেষ্টা করেও না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে দুপুর ১ টার দিকে তাকে উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    প্রত্যক্ষদর্শীদের ধারণা, সাঁতার না জানায় পানির নিচে ডুবে এই মৃত্যু হতে পারে। নিহত নুর নবী স্থানীয় বাসিন্দা মোঃ লিটনের পুত্র। রামগড় থানা অফিসার ইনচার্জ ওসি মইন উদ্দিন জানান, মৃত্যুর খবর পেয়ে পুলিশ মরদেহ সনাক্ত করে, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না করায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…