এইমাত্র
  • নির্বাচনি দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা
  • পুরান ঢাকায় কারখানায় আগুন
  • গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৩ জনের
  • দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত ৭
  • অভিযানের আগে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ ছিল ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর
  • সপ্তমবারের মতো উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মুসেভেনি
  • আঙুল উঁচিয়ে ‘শেষবার’ ম্যাজিস্ট্রেটকে সতর্ক করলেন রুমিন ফারহানা!
  • ইরানে সীমিত আকারে চালু হয়েছে মোবাইল নেটওয়ার্ক
  • ইসলামী আন্দোলনের জন্য জোটের দরজা খোলা: জামায়াত
  • এবার উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে সামরিক হেলিকপ্টারে করে তুলে নেওয়ার অভিযোগ
  • আজ রবিবার, ৪ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    'দেশবিরোধী ভয়াবহ ষড়যন্ত্র হচ্ছে, আবারও লড়াইয়ে নামতে প্রস্তুত থাকতে হবে'

    আব্দুল লতিফ রঞ্জু, পাবনা প্রতিনিধি প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৪ এএম
    আব্দুল লতিফ রঞ্জু, পাবনা প্রতিনিধি প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৪ এএম

    'দেশবিরোধী ভয়াবহ ষড়যন্ত্র হচ্ছে, আবারও লড়াইয়ে নামতে প্রস্তুত থাকতে হবে'

    আব্দুল লতিফ রঞ্জু, পাবনা প্রতিনিধি প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৪ এএম

    পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, পাবনা-৪ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জাকারিয়া পিন্টু বলেছেন, দেশের বিরুদ্ধে বর্তমানে ভয়াবহ ষড়যন্ত্র করা হচ্ছে। যেকোন মুহূর্তে পরিস্থিতি পাল্টে যেতে পারে। আসুন এখনই আমরা ঐক্যবদ্ধ হই। আবারো পূর্বের মত লড়াইয়ে নামতে সবাইকে প্রস্তুত থাকতে হবে।

    সোমবার (০১ সেপ্টেম্বর) বিকেলে ঈশ্বরদীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত বিশাল আনন্দ র্যালি শেষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

    জাকারিয়া পিন্টু বলেন, প্রতিদিন আপনাদের কাছে আমি চির ঋণী হয়ে যাচ্ছি, আপনাদের অফুরন্ত ভালোবাসায় আমি মুগ্ধ হচ্ছি। ঈশ্বরদীবাসীর নিকট চির কৃতজ্ঞ থাকব। আমাদের এভাবেই ঐক্যবদ্ধ থাকতে হবে। কোন কুচক্রী মহল যাতে সুযোগ নিতে না পারে। ডিসেম্বরে কিন্তু আন্দোলনে নামতে হতে পারে। আসুন ঐক্যবদ্ধ হই। সবাই মাঠে কাজ করবেন, যোগ্যতা অনুযায়ী ধানের শীষ নিয়ে আসবেন। ফ্যাসিবাদ বিরোধী সংগঠনের মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে না।

    তিনি অভিযোগ করে বলেন, বিএনপিকে বারবার ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। কিন্তু জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে বিএনপি প্রত্যেকবার জেগে উঠেছে। রাজপথে জীবন দিয়ে প্রতিহত করেছে। ফ্যাসিবাদ গড়ে তোলা হয়েছিল বিএনপিকে ধ্বংস করার জন্য। আমরা ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিবাদ থেকে মুক্ত হতে পেরেছি।

    জাকারিয়া পিন্টু বলেন, ‘আমরা সবাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। তার নীতি, সততা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাব।’ দলীয় গঠনতন্ত্র নিয়মনীতি মেনে চলতে হবে। এছাড়াও তিনি আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার জন্য সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিতে আহ্বান জানান। আগামীতে ধানের শীষের মনোনয়ন পেলে বিপুল ভোটে নির্বাচিত হয়ে অবহেলিত ঈশ্বরদীকে রোল মডেলে পরিণত করা হবে বলেও জানান তিনি।

    এ সময় ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন মালিথা, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, ঈশ্বরদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান প্রমুখ বক্তব্য দেন।

    এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে নাজিমুদ্দিন হাইস্কুল থেকে বিশাল র্যালির বহর নিয়ে বাসস্ট্যান্ডে সমাবেশের মাধ্যমে শেষ হয়। নেচে গেয়ে আনন্দ উৎসাহ উদ্দীপনায় নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন। কর্মসূচিতে উপজেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও এর সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।

    উল্লেখ্য, জাকারিয়া পিন্টু পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ঈশ্বরদীর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। আলোচিত শেখ হাসিনা হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়ে কারাবন্দি ছিলেন। ৫ আগস্টের পর তিনি মুক্ত হন।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…