এইমাত্র
  • দ্রুত সময়ের মধ্যে গেজেট প্রকাশের আশ্বাস ইসির
  • দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ এমপি হান্নান মাসউদ
  • নির্বাচনের ফলাফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে অসন্তুষ্ট জামায়াত
  • আলোচনায় থেকেও পরাজিত হলেন যারা
  • ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত ২টি
  • ছুটি শেষে যেদিন খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান
  • ‘সব আশঙ্কা কাটিয়ে ঈদের উৎসবের মতো নির্বাচনে অংশ নিয়েছেন জনগণ’
  • জুলাই সনদে যা যা সই করেছি, সব পূরণ করবো: মির্জা ফখরুল
  • তারেক রহমানকে শুভেচ্ছাবার্তা মার্কিন দূতাবাসের
  • ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ
  • আজ শুক্রবার, ৩০ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    শিক্ষাঙ্গন

    ধর্ষণের হুমকি ও সাইবার বুলিংয়ের প্রতিবাদে ডিআইইউ ছাত্রদলের বিক্ষোভ

    রাকিবুল ইসলাম, ডিআইইউ প্রতিনিধি প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪২ এএম
    রাকিবুল ইসলাম, ডিআইইউ প্রতিনিধি প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪২ এএম

    ধর্ষণের হুমকি ও সাইবার বুলিংয়ের প্রতিবাদে ডিআইইউ ছাত্রদলের বিক্ষোভ

    রাকিবুল ইসলাম, ডিআইইউ প্রতিনিধি প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪২ এএম

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী ও ডাকসু প্রার্থীকে শিবির নেতা কর্তৃক প্রকাশ্যে গণধর্ষণের হুমকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্থা এবং সারাদেশে শিবির কর্মীদের দ্বারা নারী শিক্ষার্থীদের ওপর অব্যাহত সাইবার বুলিংয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি করেছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ছাত্রদল।

    মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের নতুন ভবন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পলাশ মোড় প্রদক্ষিণ শেষে পুরাতন ক্যাম্পাসের লাল ভবনের সামনে গিয়ে মানববন্ধনে মিলিত হয়।

    এসময় শিক্ষার্থীরা ‘গুপ্ত তুমি সুপ্ত হও’, ‘সাইবার বুলিং বন্ধ করো’, ‘এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন’, ‘নারী নিপীড়কের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’ এসব স্লোগান দেন।

    ডিআইইউ শাখা ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান চাঁদ বলেন, ‘শিবির অর্থাৎ সাবেক ছাত্রলীগের অনলাইন সন্ত্রাসীরা আমার বোনদের প্রতিবাদী কণ্ঠকে দমিয়ে দেওয়ার জন্য সাইবার বুলিংয়ের মাধ্যমে হেনস্থা করছে। তারা গণধর্ষণের হুমকি দিয়ে প্রমাণ করেছে— নাম পরিবর্তন করলেও চরিত্র পরিবর্তন করতে পারেনি। ৭১-এর আলবদর, হাসিনার ছাত্রলীগ এবং বর্তমানের আলবদর একই।’

    তিনি আরও বলেন, ‘যারা মুক্তিযুদ্ধকে ধারণ করে না এবং নারীর সম্মান করে না, তাদের রাজনীতি করার অধিকার নেই। যারা আমার বোনদের প্রতিবাদী কণ্ঠকে দমিয়ে দিতে চায়, এ দেশের জনগণ তাদের ব্যালটের মাধ্যমে দমিয়ে দেবে।’

    কর্মসূচিতে উপস্থিত ছিলেন শাখা সভাপতি রাকিবুল হাসান চাঁদ, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল হৃদয়, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মঈন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী বিপুল, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার সাগর, দপ্তর সম্পাদক জুবায়ের আহমেদ প্রমুখ।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…