এইমাত্র
  • হাসপাতাল থেকে দালাল চক্র নির্মূল করা হবে: স্বাস্থ্যসচিব
  • চার সপ্তাহ সময় বেঁধে দেয়া ট্রাম্পই এখন বলছেন ‘যুদ্ধ’ দীর্ঘস্থায়ী হবে
  • উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ ১০ জন দগ্ধ
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • আজ শনিবার, ২২ ফাল্গুন, ১৪৩২ | ৭ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    মিরসরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩

    জাবেদুল ইসলাম, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০১ পিএম
    জাবেদুল ইসলাম, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০১ পিএম

    মিরসরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩

    জাবেদুল ইসলাম, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০১ পিএম

    চট্টগ্রামের মিরসরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে তিন যুবককে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। 


    গ্রেপ্তারকৃতরা হলেন, ইকবাল হোসেন প্রঃ হাসান, শরীফুল ইসলাম সম্রাট এবং মো. রিফাত। বুধবার (৩ সেপ্টেম্বর) গ্রেপ্তারকৃতদের চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।


    পুলিশ জানায়, মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) রাত আনুমানিক দুইটার দিকে বারইয়ারহাট পৌরসভার ২নং ওয়ার্ড উত্তর সোনাপাহাড় এলাকায় মঈন উদ্দিন পেট্রোল পাম্প সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশ থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ প্রায় ১৪টি ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।


    গ্রেপ্তারকৃতদের পরিচয় জানা গেছে, ইকবাল হোসেন বারইয়ারহাট পৌরসভার ২নং ওয়ার্ডের মৃত মিন্টু মিয়ার ছেলে, রিফাত করেরহাট ইউনিয়নের সামনের খিল এলাকার মৃত হারুনের ছেলে এবং শরীফুল ইসলাম সম্রাট উত্তর সোনাপাহাড় এলাকার ইলিয়াসের ছেলে।


    জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় অজ্ঞাত আরও ৮-১০ জন পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি অপরাধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


    ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত ইকবাল হোসেন প্রঃ হাসান ১৮টি মামলার আসামি, তার বিরুদ্ধে ২টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। শরীফুল ইসলাম সম্রাট ৬টি মামলার আসামি, তার বিরুদ্ধেও ৩টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।



    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…