এইমাত্র
  • হাসপাতাল থেকে দালাল চক্র নির্মূল করা হবে: স্বাস্থ্যসচিব
  • চার সপ্তাহ সময় বেঁধে দেয়া ট্রাম্পই এখন বলছেন ‘যুদ্ধ’ দীর্ঘস্থায়ী হবে
  • উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ ১০ জন দগ্ধ
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • আজ শনিবার, ২২ ফাল্গুন, ১৪৩২ | ৭ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    জীবননগরে ৬৬৮ বোতল ফেনসিডিলসহ আটক ২

    সালাউদ্দীন কাজল, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২১ পিএম
    সালাউদ্দীন কাজল, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২১ পিএম

    জীবননগরে ৬৬৮ বোতল ফেনসিডিলসহ আটক ২

    সালাউদ্দীন কাজল, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২১ পিএম

    চুয়াডাঙ্গার জীবননগরে ৬৬৮ বোতল ফেনসিডিল ও একটি পাওয়ার ট্রিলারসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের কয়া ঈদগাহ ময়দানের সামনে থেকে ৬৬৮ বোতল ফেনসিডিল, একটি পাওয়ার ট্রিলারসহ দুইজনকে গ্রেফতার করে পুলিশ।  


    গ্রেফতারকৃতরা হলেন, সীমান্ত ইউনিয়নের বেনীপুর গ্রামের আব্দুল দাউদের ছেলে আব্দুর রহমান (৩০) ও মহেশপুর থানার শ্রীনাথপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে এনামুল হক (৩৪)।  


    বুধবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয় থেকে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মাওলার (বিপিএম সেবার) নির্দেশে ও জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেনের নেতৃত্বে এসআই মিজানুর রহমান সঙ্গী অফিসার ও ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের কয়া গ্রামে মাদকবিরোধী অভিযান চালায়।  


    অভিযানে বস্তায় ভর্তি পাওয়ার ট্রিলারে রাখা ৬৬৮ বোতল ফেনসিডিলসহ ২ জনকে গ্রেফতার করা হয়।  


    জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত ইউনিয়নের কয়া গ্রামে মাদকবিরোধী একটি অভিযান পরিচালনা করা হয়।  


    অভিযানে ৬৬৮ বোতল ফেনসিডিল, একটি পাওয়ার ট্রিলারসহ দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…