এইমাত্র
  • গণভোটে ৬০.২৬ শতাংশ পেয়ে জয় পেলে ‘হ্যাঁ’
  • তারেক রহমানকে ভাই সম্বোধন করে মমতার অভিনন্দন
  • দ্রুত সময়ের মধ্যে গেজেট প্রকাশের আশ্বাস ইসির
  • দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ এমপি হান্নান মাসউদ
  • নির্বাচনের ফলাফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে অসন্তুষ্ট জামায়াত
  • আলোচনায় থেকেও পরাজিত হলেন যারা
  • ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত ২টি
  • ছুটি শেষে যেদিন খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান
  • ‘সব আশঙ্কা কাটিয়ে ঈদের উৎসবের মতো নির্বাচনে অংশ নিয়েছেন জনগণ’
  • জুলাই সনদে যা যা সই করেছি, সব পূরণ করবো: মির্জা ফখরুল
  • আজ শুক্রবার, ৩০ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    দেবীগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ এএম
    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ এএম

    দেবীগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ এএম

    পঞ্চগড়ের দেবীগঞ্জে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।


    গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হলেন বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের নূরপাড়া এলাকার সাইদুল ইসলামের ছেলে মোশারফ হোসেন।


    পুলিশ জানায়, বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ হাইস্কুলের সামনে থেকে মোশারফকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।


    সূত্র জানায়, মোশারফ নিয়মিত ভাউলাগঞ্জ-দেবীগঞ্জ রুটে ট্যাপেন্টাডল সরবরাহ করত। আজকেও ট্যাপেন্টাডল সরবরাহের জন্য সে ভ্যানে করে দেবীগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল।


    অভিযানে দেবীগঞ্জ থানার এসআই আবুল কালাম আজাদ, এএসআই শফিকুল ইসলাম ও এএসআই নূর আলম অংশ নেন।


    দেবীগঞ্জ থানার ওসি (অফিসার ইনচার্জ) সোয়েল রানা বলেন, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…