দীর্ঘদিন ধরে ডাক্তার না হয়েও চক্ষু চিকিৎসা প্রদান করা এক ব্যক্তিকে অভিযান চালিয়ে জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় বাজারের আমজাদ মেডিকেল হল নামক প্রতিষ্ঠানে একজন ভূয়া ডাক্তার রোগীদের চক্ষু চিকিৎসা দিচ্ছেন মর্মে সেখানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।
অভিযান সূত্রে জানা গেছে, রাকিবুল ইসলাম নামে একজন ব্যক্তি যথাযথ মেডিকেল ডিগ্রি এবং বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল কর্তৃক নিবন্ধন ব্যতীত রোগীদের চক্ষু চিকিৎসা প্রদান করে আসছিলেন।
অভিযান পরিচালনা করেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম। তিনি বলেন, 'নিবন্ধন বিহীন ডাক্তার চিকিৎসা দেয়া বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ অনুযায়ী আইনত দণ্ডনীয় অপরাধ। তাই উক্ত ব্যক্তিকে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর ২২ ধারা অনুযায়ী ৪০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এধরণের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।'
এআই