এইমাত্র
  • হাসপাতাল থেকে দালাল চক্র নির্মূল করা হবে: স্বাস্থ্যসচিব
  • চার সপ্তাহ সময় বেঁধে দেয়া ট্রাম্পই এখন বলছেন ‘যুদ্ধ’ দীর্ঘস্থায়ী হবে
  • উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ ১০ জন দগ্ধ
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • আজ শনিবার, ২২ ফাল্গুন, ১৪৩২ | ৭ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    মণিরামপুরে ট্রাকের ধাক্কায় মাদরাসা শিক্ষক নিহত

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৮ পিএম
    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৮ পিএম

    মণিরামপুরে ট্রাকের ধাক্কায় মাদরাসা শিক্ষক নিহত

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৮ পিএম

    যশোরের মণিরামপুরে ট্রাকের ধাক্কায় মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। 


    বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম নাজিম উদ্দিন (২৮)। তিনি মণিরামপুরের মাসনা মাদরাসার শিক্ষক ও খুলনার ডুমুরিয়া উপজেলার শুভনা গ্রামের এরশাদ আলী শেখের ছেলে। তার মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।


    জানা গেছে, নাজিম উদ্দিন মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। দুর্ঘটনায় মোটরসাইকেল থেকে রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


    হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক জোবায়ের আহমেদ জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই নাজিম উদ্দিনের মৃত্যু হয়। তার মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…