ময়মনসিংহের নান্দাইলে ৫০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীর নেতৃত্বে উপজেলার সিংরইল ইউনিয়নের ফুলেরঘাট নরসুন্দা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নান্দাইল মডেল থানা পুলিশ অংশ নেয়।
পরে সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জব্দকৃত জালের বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা বলে জানা গেছে।
এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীন বলেন, 'মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নের অংশ হিসেবে দেশীয় মাছ রক্ষায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে। জব্দ হওয়া জালগুলো প্রকাশ্যে বিনষ্ট করা হয়, এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।'
এসআর