এইমাত্র
  • হাসপাতাল থেকে দালাল চক্র নির্মূল করা হবে: স্বাস্থ্যসচিব
  • চার সপ্তাহ সময় বেঁধে দেয়া ট্রাম্পই এখন বলছেন ‘যুদ্ধ’ দীর্ঘস্থায়ী হবে
  • উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ ১০ জন দগ্ধ
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • আজ শনিবার, ২২ ফাল্গুন, ১৪৩২ | ৭ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    আনোয়ারা-কর্ণফুলীতে শিয়ালের কামড়ে আহত ৪

    আতিকুল হা-মীম, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৮ পিএম
    আতিকুল হা-মীম, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৮ পিএম

    আনোয়ারা-কর্ণফুলীতে শিয়ালের কামড়ে আহত ৪

    আতিকুল হা-মীম, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৮ পিএম

    চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় একদিনে শিয়ালের কামড়ে শিশুসহ চারজন আহত হয়েছেন। হঠাৎ শিয়ালের এ আক্রমণে গ্রামীণ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 


    রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে আনোয়ারা উপজেলার গুয়াপঞ্চক ও কর্ণফুলী উপজেলার বড়উঠান গ্রামে এ ঘটনা ঘটে।


    আহতরা হলেন, আনোয়ারা উপজেলার গুয়াপঞ্চক গ্রামের মাহবুব আলী (৩৭), কর্ণফুলী উপজেলার বড়উঠান গ্রামের শিশু ফাতেমা আকতার (৪), একই এলাকার মোহাম্মদ কাইয়ুম (২২) এবং মো. মাহবুব (৬০)।


    আহতদের প্রথমে স্থানীয়রা উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে চিকিৎসা শেষে প্রাথমিক সুস্থ হয়ে তারা বাড়ি ফেরেন।


    গুয়াপঞ্চক গ্রামের বাসিন্দা নুরুল ইসলাম বলেন, ‘রাতে হঠাৎ শিয়াল এসে মাহবুব ভাইকে কামড়ে দেয়। আমরা ছুটে গিয়ে তাকে উদ্ধার করি। এর আগে আমাদের এলাকায় এভাবে শিয়াল মানুষের ওপর হামলা করেনি।’


    বড়উঠান গ্রামের ইউসুফ আলী বলেন, ‘সন্ধ্যার পর থেকে গ্রামে এখন সবাই আতঙ্কে থাকে। বাচ্চাদের বাইরে বের হতে দিচ্ছি না। শিয়াল ঝোপঝাড় থেকে বের হয়ে হঠাৎ আক্রমণ করছে। দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার।’


    আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আহমেদ নাঈম বলেন, ‘শিয়ালের কামড় কুকুরের কামড়ের মতোই ভয়ংকর। প্রথমে ক্ষতস্থান ভালোভাবে সাবান ও পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এরপর অবশ্যই ভ্যাকসিন নেওয়া জরুরি।’


    জানতে চাইলে পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘প্রথমে তিনজন চিকিৎসা নিতে আসেন, পরে বৃদ্ধ মাহবুব সাহেব আসেন। আমরা সবাইকে চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি। শিয়ালের কামড়ে র‌্যাবিসের ঝুঁকি থাকে, তাই সাবধানে চলাফেরা করতে হবে।’


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…