সিরাজগঞ্জে ফার্টিলাইজার এসোসিয়েশনের বিদ্যমান সার নীতিমালা বহাল রাখা এবং ডিলারদের কমিশন বাড়ানোর দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা ইউনিটের বাহিরগোলা শেখ প্লাজাস্থ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা ফার্টিলাইজার এসোসিয়েশনের সভাপতি ও সার ব্যবসায়ী ওয়াহিদুল ইসলাম।
তিনি বলেন, খুচরা সার বিক্রেতাদের বাতিল পূর্বক ইউনিয়ন ভিত্তিক তিনজন করে সার ডিলার নিয়োগের মাধ্যমে ওয়ার্ড পর্যায়ে ডিলার নিয়োগের যে খসড়া প্রনয়ণ করা হয়েছে তা বাতিল ও বিসিআইসি ডিলারদের কমিশন বাড়ানো দরকার। একই সথে মাঠ পর্যায়ে সারের যে চাহিদা দেয়া হয় সেই চাহিদার যৌক্তিক বরাদ্দ প্রদানের দাবি জানানো হয়।
এছাড়াও জেলা ফার্টিলাইজার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল হাশেম আবু, সহসভাপতি নজরুল ইসলাম খান, সাবেক নর্দাণ রিজিয়নের সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএফ'র কার্যকরী সদস্য মোজাহিদুল ইসলাম দুদু সহ জেলার বিসিআইসি ডিলারগণ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
জানা গেছে, উত্তরবঙ্গের ১৬ জেলায় একযোগে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসএম