এইমাত্র
  • হাসপাতাল থেকে দালাল চক্র নির্মূল করা হবে: স্বাস্থ্যসচিব
  • চার সপ্তাহ সময় বেঁধে দেয়া ট্রাম্পই এখন বলছেন ‘যুদ্ধ’ দীর্ঘস্থায়ী হবে
  • উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ ১০ জন দগ্ধ
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • আজ শনিবার, ২২ ফাল্গুন, ১৪৩২ | ৭ মার্চ, ২০২৬
    আন্তর্জাতিক

    চীনে প্রতারণা চক্রের কুখ্যাত মিং পরিবারের ১১ সদস্যকে মৃত্যুদণ্ড

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৬ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৬ পিএম

    চীনে প্রতারণা চক্রের কুখ্যাত মিং পরিবারের ১১ সদস্যকে মৃত্যুদণ্ড

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৬ পিএম

    চীনের আদালত মিয়ানমারে প্রতারণা ও অপরাধচক্র চালানো কুখ্যাত মিং পরিবার-এর ১১ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে। সোমবার পূর্বাঞ্চলীয় শহর ওয়েনঝো-তে দেওয়া রায়ে আরও কয়েক ডজন সদস্যকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়।


    চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভির খবরে বলা হয়েছে, মোট ৩৯ জনকে সাজা দেওয়া হয়েছে। এর মধ্যে ১১ জনকে সরাসরি মৃত্যুদণ্ড, ৫ জনকে দুই বছরের স্থগিত মৃত্যুদণ্ড, ১১ জনকে যাবজ্জীবন এবং বাকি সদস্যদের ৫ থেকে ২৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।


    মিয়ানমারের চীন সীমান্তবর্তী লাউক্কাই শহরকে মিং পরিবার ও আরও কয়েকটি প্রভাবশালী পরিবার জুয়ার আসর, মাদক ব্যবসা এবং প্রতারণা কেন্দ্রের ঘাঁটিতে পরিণত করেছিল। তাদের এসব কর্মকাণ্ড থেকে শুধু মিং পরিবারই অর্জন করেছে ১০ বিলিয়ন ইউয়ান (প্রায় ১.৪ বিলিয়ন ডলার)।


    আদালত জানিয়েছে, ২০১৫ সাল থেকে তারা টেলিযোগাযোগ প্রতারণা, অবৈধ ক্যাসিনো, মাদক চোরাচালান ও দেহব্যবসার মতো অপরাধে জড়িত ছিল। এমনকি প্রতারণা কেন্দ্রের কয়েকজন শ্রমিককে গুলি করে হত্যা করে, যেন তারা আর চীনে ফিরে যেতে না পারে।


    ২০২৩ সালে মিয়ানমার সরকার এসব অপরাধচক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে বহু সদস্যকে গ্রেফতার করে এবং পরে তাদের চীনা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।



    এবি 

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…