এইমাত্র
  • হাসপাতাল থেকে দালাল চক্র নির্মূল করা হবে: স্বাস্থ্যসচিব
  • চার সপ্তাহ সময় বেঁধে দেয়া ট্রাম্পই এখন বলছেন ‘যুদ্ধ’ দীর্ঘস্থায়ী হবে
  • উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ ১০ জন দগ্ধ
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • আজ শনিবার, ২২ ফাল্গুন, ১৪৩২ | ৭ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    সালথায় সড়ক দুর্ঘটনায় নিহত বৃদ্ধার বাড়িতে শামা ওবায়েদ

    নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি প্রকাশ: ২ অক্টোবর ২০২৫, ১০:৩৬ এএম
    নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি প্রকাশ: ২ অক্টোবর ২০২৫, ১০:৩৬ এএম

    সালথায় সড়ক দুর্ঘটনায় নিহত বৃদ্ধার বাড়িতে শামা ওবায়েদ

    নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি প্রকাশ: ২ অক্টোবর ২০২৫, ১০:৩৬ এএম

    ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের রায়েরচর গ্রামের সড়ক দুর্ঘটনায় নিহত আমিরন বেগমের পরিবারকে সমবেদনা জানান বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। 


    বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় মৃত হালিম সরদারের বাড়ির আঙিনায় আয়োজিত শোকসভায় তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা জানান এবং মরহুমার বড় ছেলের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন। 


    শামা ওবায়েদ বলেন, 'আমরা এই অপূরণীয় ক্ষতিতে গভীরভাবে শোকাহত। বিদেহী আত্মার শান্তি কামনা করি ও পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। আল্লাহ্ তাদেরকে ধৈর্য ধারণের শক্তি দিন।' 


    শোকসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, সাবেক সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার, বিএনপি নেতা মুরাদুর রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। 


    উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজার এলাকায় একটি মোটরসাইকেলের ধাক্কায় আমিরন বেগম নিহত হন। তিনি রায়েরচর গ্রামের মৃত হালিম সরদারের স্ত্রী।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…