এইমাত্র
  • চলছে দানের টাকা গোনা, হুমায়ুনের জন্য হায়দ্রাবাদ থেকে 8 নিরাপত্তারক্ষী
  • সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ
  • বিমানবাহিনীতে যুক্ত হচ্ছে যুদ্ধবিমান ‘ইউরোফাইটার টাইফুন’
  • সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদনে বয়স বাড়ল
  • দেশত্যাগের আগে ওমর সানীর ভিডিও বার্তা, যা বলে গেলেন
  • চীনে এনভিডিয়ার চিপ রপ্তানির অনুমতি দিচ্ছেন ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংগঠনকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা
  • পান্ডিয়ার ব্যাটিং তাণ্ডবে ভারতের চ্যালেঞ্জিং স্কোর
  • প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল
  • সোভিয়েত ইউনিয়ন পুনর্গঠন-ন্যাটোতে হামলা করতে চান না পুতিন
  • আজ বুধবার, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | ১০ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    মালয়েশিয়ায় ‘বাংলাদেশিসহ’ নথিবিহীন ১৮৪ জন আটক

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৬ নভেম্বর ২০২৫, ১০:১৩ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৬ নভেম্বর ২০২৫, ১০:১৩ পিএম

    মালয়েশিয়ায় ‘বাংলাদেশিসহ’ নথিবিহীন ১৮৪ জন আটক

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৬ নভেম্বর ২০২৫, ১০:১৩ পিএম

    মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান প্রদেশে বেশ কয়েকজন বাংলাদেশিসহ ১৮৪ জনকে আটকের কথা জানিয়েছে স্থানীয় অভিবাসন বিভাগ। কর্তৃপক্ষ বলছে, আটককৃতদের কাছে অনুমোদিত কোনো নথি ছিল না।

    স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে প্রদেশটির একটি ব্যাটারি কারখানায় অভিযান চালান অভিবাসন বিভাগের কর্মকর্তারা। আটককৃতদের মধ্যে ১৬৩ জন পুরুষ ও ২১ জন নারী। কর্মকর্তাদের বরাত দিয়ে মালয়েশিয়ার বার্তা সংস্থা বারনামা জানিয়েছে, এসব অভিবাসীরা বাংলাদেশ, মায়ানমার, পাকিস্তান ও ইন্দোনেশিয়া থেকে গেছেন। তাদের বয়স ২০ থেকে ৪৯ বছর।

    নেগেরি সেম্বিলানের অভিবাসন বিভাগের পরিচালক কেনিথ তান আই কিয়াং জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সকালে অভিযান শুরু হয়। যা প্রায় চার ঘণ্টা ধরে চলে। অভিযোগ ছিল, ওই কারখানায় বেশ কয়েকজন বিদেশি নাগরিক অনুমতি বা পরিচয়পত্র ছাড়া কাজ করছেন।

    কেনিথ তান বলেন, অভিযানের সময় কয়েকজন বিদ্যুৎ সরবরাহ যন্ত্রের পেছনে ও কারখানার পণ্যের স্তূপের মধ্যে লুকানোর চেষ্টা করেন। আটকের পর তাদের লেংগেং অভিবাসন কেন্দ্রে পাঠানো হয়েছে।

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…