এইমাত্র
  • সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ
  • বিমানবাহিনীতে যুক্ত হচ্ছে যুদ্ধবিমান ‘ইউরোফাইটার টাইফুন’
  • সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদনে বয়স বাড়ল
  • দেশত্যাগের আগে ওমর সানীর ভিডিও বার্তা, যা বলে গেলেন
  • চীনে এনভিডিয়ার চিপ রপ্তানির অনুমতি দিচ্ছেন ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংগঠনকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা
  • পান্ডিয়ার ব্যাটিং তাণ্ডবে ভারতের চ্যালেঞ্জিং স্কোর
  • প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল
  • সোভিয়েত ইউনিয়ন পুনর্গঠন-ন্যাটোতে হামলা করতে চান না পুতিন
  • অল্পের জন্য প্রাণে বাঁচলেন বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাস ও হাবিব
  • আজ মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    অভাবে আড়াই বছরের শিশুকে হত্যা করে মায়ের আত্মহত্যা

    খন্দকার নাঈম উদ্দিন, কুষ্টিয়া প্রতিনিধি প্রকাশ: ৭ নভেম্বর ২০২৫, ১১:১১ এএম
    খন্দকার নাঈম উদ্দিন, কুষ্টিয়া প্রতিনিধি প্রকাশ: ৭ নভেম্বর ২০২৫, ১১:১১ এএম

    অভাবে আড়াই বছরের শিশুকে হত্যা করে মায়ের আত্মহত্যা

    খন্দকার নাঈম উদ্দিন, কুষ্টিয়া প্রতিনিধি প্রকাশ: ৭ নভেম্বর ২০২৫, ১১:১১ এএম

    কুষ্টিয়ায় আড়াই বছরের শিশু কন্যা লামিয়া খাতুনকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন তার মা রেশমা খাতুন (২৫)।

    বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ইনসাফনগর গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, রেশমা খাতুন ওই গ্রামের প্রবাসী রহিদুল ইসলামের স্ত্রী। বছর দুয়েক আগে রহিদুল বিদেশে পাড়ি জমান। তবে প্রবাসে যাওয়ার পর থেকে তিনি নিয়মিতভাবে সংসারের জন্য টাকা পাঠাতে পারছিলেন না। এতে সংসারে অভাব-অনটন দেখা দেয়। পাশাপাশি অসুস্থ হয়ে পড়েন রেশমা খাতুন। চিকিৎসার খরচ জোগাড় করতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। এক পর্যায়ে রাগ ও ক্ষোভে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথমে মেয়েকে গলায় ফাঁস দিয়ে হত্যা করেন এবং পরে নিজেও ঘরের আড়ের সাথে রশি বেঁধে আত্মহত্যা করেন।

    দীর্ঘ সময় ঘরের দরজা বন্ধ দেখে প্রতিবেশীরা সন্দেহ করে দরজা ধাক্কা দেন। ভিতর থেকে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে দুজনের ঝুলন্ত মরদেহ দেখ দ্রুত পুলিশকে খবর দেন।

    খবর পেয়ে দৌলতপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মা ও শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তে রিপোর্ট আসার পর বিস্তারিত জানা যাবে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…