এইমাত্র
  • চলছে দানের টাকা গোনা, হুমায়ুনের জন্য হায়দ্রাবাদ থেকে 8 নিরাপত্তারক্ষী
  • সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ
  • বিমানবাহিনীতে যুক্ত হচ্ছে যুদ্ধবিমান ‘ইউরোফাইটার টাইফুন’
  • সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদনে বয়স বাড়ল
  • দেশত্যাগের আগে ওমর সানীর ভিডিও বার্তা, যা বলে গেলেন
  • চীনে এনভিডিয়ার চিপ রপ্তানির অনুমতি দিচ্ছেন ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংগঠনকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা
  • পান্ডিয়ার ব্যাটিং তাণ্ডবে ভারতের চ্যালেঞ্জিং স্কোর
  • প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল
  • সোভিয়েত ইউনিয়ন পুনর্গঠন-ন্যাটোতে হামলা করতে চান না পুতিন
  • আজ বুধবার, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | ১০ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    দিনাজপুরে মানব পাচারের চেষ্টাকালে ভারতীয়সহ ৬ জন গ্রেফতার

    মো. নূর ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ৭ নভেম্বর ২০২৫, ১১:৫০ এএম
    মো. নূর ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ৭ নভেম্বর ২০২৫, ১১:৫০ এএম

    দিনাজপুরে মানব পাচারের চেষ্টাকালে ভারতীয়সহ ৬ জন গ্রেফতার

    মো. নূর ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ৭ নভেম্বর ২০২৫, ১১:৫০ এএম

    দিনাজপুরের ফুলবাড়ীতে মানব, নারী ও শিশু পাচারচেষ্টার অভিযোগে এক ভারতীয় নাগরিকসহ মোট ৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)।

    বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে ফুলবাড়ী ব্যাটালিয়নের রসুলপুর বিওপির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রসুলপুর (পলিপাড়া) গ্রামের মৃত জাহিরুল চৌধুরীর বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে।

    আটককৃতরা হলেন,ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার মারগ্রাম গ্রামের নেপাল বর্মন (২৯), নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার শালবাড়ী গ্রামের জলি রাণী (৩০) ও তার দুই মেয়ে তনুশ্রী রাণী (১০) ও রাজশ্রী রাণী (৩), পত্নীতলার বড়চাঁদপুর গ্রামের বিজন কুমার দাস (৫৫) ও তার স্ত্রী লিপি রাণী দাস (৪৭)।

    বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতীয় নাগরিক নেপাল বর্মন ২০২২ সাল থেকে বৈধ পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশে প্রবেশ করে মানব, নারী ও শিশু পাচারের সঙ্গে জড়িত। সম্প্রতি তিনি নওগাঁ জেলার জলি রাণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে গত ২৬ অক্টোবর কোর্টে বিয়ে করেন। পরে কাজের প্রলোভন দেখিয়ে জলি রাণী ও তার দুই সন্তানসহ বিজন দাস দম্পতিকে ভারতে পাচারের উদ্দেশ্যে রসুলপুরে নিয়ে আসেন।

    গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি টহল দল বৃহস্পতিবার সকালে বাড়িটি ঘিরে ফেলে এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তাদের আটক করে।

    বিজিবি সূত্রে আরও জানা যায়, নেপাল বর্মন বাংলাদেশের ভোলা, রোস্তম ও শহিদুল নামে তিন পাচারকারীর সহযোগিতায় দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মানব পাচারের কার্যক্রম পরিচালনা করে আসছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

    ফুলবাড়ী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, “বিজিবি সীমান্ত রক্ষা ছাড়াও মানব ও মাদক পাচার রোধে সর্বদা সতর্ক রয়েছে। এ ঘটনায় ভারতীয় বিএসএফকে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়েছে।”

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…