এইমাত্র
  • ভালুকায় হানাদার মুক্ত দিবস উদযাপিত
  • আনোয়ারায় প্রাণিসম্পদ হাসপাতালে চুরি
  • বন্দর থেকে প্রতিদিন ২-৩ কোটি টাকার চাঁদা তোলা হয়: শ্রম উপদেষ্টা
  • সখিপুরে গানের আসরের কথা বলে মহিলা শিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণ
  • বাংলাদেশে উপেক্ষিত আরহাম ডাক পেলেন অস্ট্রেলিয়া দলে
  • আজ ৮ ডিসেম্বর, বরিশাল মুক্ত দিবস
  • বিশ্বকাপের আগে নেইমারের বড় ঘোষণা
  • 'রুপবান’ জাতের শিমে লাভবান কৃষক
  • নেত্রকোণা ট্র্যাজেডি দিবস পালিত
  • যৌন হয়রানির অভিযোগে বরখাস্ত ঢাবি অধ্যাপক
  • আজ সোমবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৮ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    শনিবার রংপুরের যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৭ নভেম্বর ২০২৫, ১০:০৮ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৭ নভেম্বর ২০২৫, ১০:০৮ পিএম

    শনিবার রংপুরের যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৭ নভেম্বর ২০২৫, ১০:০৮ পিএম

    ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা ছাঁটা ও নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (৮ নভেম্বর) রংপুরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

    শুক্রবার (৭ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) রংপুরের প্রধান প্রকৌশলী মিজানুর রহমান।

    তিনি জানান, শনিবার রংপুরে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না, সেগুলো হলো: নগরীর মাস্টারপাড়া; আদর্শপাড়া ঈদগাহ মাঠ; কামারপাড়া কুতুবিয়া মসজিদ; সেনপাড়া ট্রাফিক অফিস; গুপ্তপাড়া পূজামণ্ডপ; ঝন্টুর মোড়; ফায়ার সার্ভিস মোড়; শালবন ইন্দ্রারা মোড়; শিয়ালুর মোড় (নার্সারি সংলগ্ন); শালবন হাজির খামার; জুট মিলের পূর্বাংশ; মুলাটোল থানা; লাইন্স স্কুল ও আশপাশের এলাকা।

    নেসকো জানিয়েছে, জরুরি রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে। এই সাময়িক অসুবিধার জন্য তারা গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…