এইমাত্র
  • আনোয়ারায় প্রাণিসম্পদ হাসপাতালে চুরি
  • বন্দর থেকে প্রতিদিন ২-৩ কোটি টাকার চাঁদা তোলা হয়: শ্রম উপদেষ্টা
  • সখিপুরে গানের আসরের কথা বলে মহিলা শিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণ
  • বাংলাদেশে উপেক্ষিত আরহাম ডাক পেলেন অস্ট্রেলিয়া দলে
  • আজ ৮ ডিসেম্বর, বরিশাল মুক্ত দিবস
  • বিশ্বকাপের আগে নেইমারের বড় ঘোষণা
  • 'রুপবান’ জাতের শিমে লাভবান কৃষক
  • নেত্রকোণা ট্র্যাজেডি দিবস পালিত
  • যৌন হয়রানির অভিযোগে বরখাস্ত ঢাবি অধ্যাপক
  • মুসল্লী সেজে কৃষকের শতাধিক গাছ কর্তন
  • আজ সোমবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৮ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    কালকিনিতে উপজেলা তাঁতীলীগ নেতা গ্রেপ্তার

    তারিকুল ইসলাম সুজন, কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি প্রকাশ: ৭ নভেম্বর ২০২৫, ১১:১৯ পিএম
    তারিকুল ইসলাম সুজন, কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি প্রকাশ: ৭ নভেম্বর ২০২৫, ১১:১৯ পিএম

    কালকিনিতে উপজেলা তাঁতীলীগ নেতা গ্রেপ্তার

    তারিকুল ইসলাম সুজন, কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি প্রকাশ: ৭ নভেম্বর ২০২৫, ১১:১৯ পিএম

    মাদারীপুরের কালকিনি উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক রেজাউল ফরাজীকে গ্রেপ্তার করেছে কালকিনি থানা পুলিশ।

    শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কালকিনি পৌরসভার ৭নং ওয়ার্ডের উত্তর রাজদী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মৃত ছত্তার ফরাজীর ছেলে।

    পুলিশ সূত্রে জানা গেছে, রেজাউল ফরাজীর বিরুদ্ধে গত ২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। অবশেষে শুক্রবার রাতে পৌরসভার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে কালকিনি থানা পুলিশ। বর্তমানে তিনি কালকিনি উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।

    এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম. সোহেল রানা বলেন, “রেজাউল ফরাজীকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আগামীকাল তাকে মাদারীপুর আদালতে প্রেরণ করা হবে।”

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…