এইমাত্র
  • চলছে দানের টাকা গোনা, হুমায়ুনের জন্য হায়দ্রাবাদ থেকে 8 নিরাপত্তারক্ষী
  • সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ
  • বিমানবাহিনীতে যুক্ত হচ্ছে যুদ্ধবিমান ‘ইউরোফাইটার টাইফুন’
  • সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদনে বয়স বাড়ল
  • দেশত্যাগের আগে ওমর সানীর ভিডিও বার্তা, যা বলে গেলেন
  • চীনে এনভিডিয়ার চিপ রপ্তানির অনুমতি দিচ্ছেন ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংগঠনকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা
  • পান্ডিয়ার ব্যাটিং তাণ্ডবে ভারতের চ্যালেঞ্জিং স্কোর
  • প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল
  • সোভিয়েত ইউনিয়ন পুনর্গঠন-ন্যাটোতে হামলা করতে চান না পুতিন
  • আজ বুধবার, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | ১০ ডিসেম্বর, ২০২৫
    জাতীয়

    ২০২৬ সালে ঈদ ও পূজায় থাকবে দীর্ঘ ছুটি

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৯ নভেম্বর ২০২৫, ০১:৪৬ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৯ নভেম্বর ২০২৫, ০১:৪৬ পিএম

    ২০২৬ সালে ঈদ ও পূজায় থাকবে দীর্ঘ ছুটি

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৯ নভেম্বর ২০২৫, ০১:৪৬ পিএম
    ছবি: সংগৃহীত

    সরকার এরই মধ্যে ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে। চলতি বছরের মতো আগামী বছরের ঈদ ও পূজায় দীর্ঘ ছুটি থাকবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতরে ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন এবং শারদীয় দুর্গাপূজায় ২ দিন ছুটি থাকবে।

    বৃহস্পতিবার (৬ নভেম্বর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

    বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, আগামী বছর সাধারণ ছুটি ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২৮ দিন ছুটি থাকবে। এর মধ্যে ৯ দিন পড়েছে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির দিনে।

    জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, চলতি বছরের মতো আগামী বছরও ঈদ ও পূজার ছুটির মেয়াদ একই রাখা হয়েছে। এই প্রস্তাব উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন পেয়েছে এবং কয়েক দিনের মধ্যেই এর প্রজ্ঞাপন জারি করা হবে।

    তিনি আরও জানান,

    ঈদুল ফিতর: ঈদের দিনসহ আগে ও পরে দুই দিন করে মোট ৫ দিন ছুটি।

    ঈদুল আজহা: ঈদের দিন, আগে দুই দিন এবং পরে তিন দিনসহ মোট ৬ দিন ছুটি।

    দুর্গাপূজা: মহানবমী ও বিজয়া দশমীর দিন ২ দিন ছুটি।

    দুই ঈদের দুদিন এবং বিজয়া দশমীর দিন সাধারণ ছুটি। ঈদের আগে-পরের এবং পূজায় মহানবমীর দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…