এইমাত্র
  • বিমানবাহিনীতে যুক্ত হচ্ছে যুদ্ধবিমান ‘ইউরোফাইটার টাইফুন’
  • সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদনে বয়স বাড়ল
  • দেশত্যাগের আগে ওমর সানীর ভিডিও বার্তা, যা বলে গেলেন
  • চীনে এনভিডিয়ার চিপ রপ্তানির অনুমতি দিচ্ছেন ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংগঠনকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা
  • পান্ডিয়ার ব্যাটিং তাণ্ডবে ভারতের চ্যালেঞ্জিং স্কোর
  • প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল
  • সোভিয়েত ইউনিয়ন পুনর্গঠন-ন্যাটোতে হামলা করতে চান না পুতিন
  • অল্পের জন্য প্রাণে বাঁচলেন বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাস ও হাবিব
  • মিরপুরে ডিএনসিসির উচ্ছেদ অভিযানে বাধা, ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর
  • আজ মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    চুয়াডাঙ্গায় ৪০০ বস্তা সার জব্দ

    শি‌রিন জামান, চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশ: ৯ নভেম্বর ২০২৫, ০৪:৫৮ পিএম
    শি‌রিন জামান, চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশ: ৯ নভেম্বর ২০২৫, ০৪:৫৮ পিএম

    চুয়াডাঙ্গায় ৪০০ বস্তা সার জব্দ

    শি‌রিন জামান, চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশ: ৯ নভেম্বর ২০২৫, ০৪:৫৮ পিএম

    চুয়াডাঙ্গায় অবৈধভাবে কেনা ৪০০ বস্তা সার জব্দ করেছে জেলা কৃষি বিভাগ। পরে বৈধ কাগজপত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালত ওই ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে।

    রবিবার (৯ নভেম্বর) দুপুর প্রায় ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার গোষ্ঠবিহার এলাকায় এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম।

    চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা আসিফ ইকবাল জানান, শনিবার (৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে একটি ট্রাকভর্তি ৪০০ বস্তা ইউরিয়া সার গোপনে নেওয়া হচ্ছিল উপজেলার গোষ্ঠবিহার গ্রামের সার ব্যবসায়ী শামীম রেজার গুদামে। পথে ভুলবশত ট্রাকটি অন্য রাস্তায় ঢুকে খাদে পড়ে যায়। এ সময় স্থানীয়দের সহযোগিতায় বিষয়টি জানা যায় এবং কৃষি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে বৈধ কাগজপত্রবিহীন ৪০০ বস্তা ইউরিয়া সার জব্দ করেন।

    পরদিন রবিবার (৯ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ব্যবসায়ী শামীম রেজা বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। পরে আদালতের বিচারক তাকে এক মাসের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…