এইমাত্র
  • সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদনে বয়স বাড়ল
  • দেশত্যাগের আগে ওমর সানীর ভিডিও বার্তা, যা বলে গেলেন
  • চীনে এনভিডিয়ার চিপ রপ্তানির অনুমতি দিচ্ছেন ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংগঠনকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা
  • পান্ডিয়ার ব্যাটিং তাণ্ডবে ভারতের চ্যালেঞ্জিং স্কোর
  • প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল
  • সোভিয়েত ইউনিয়ন পুনর্গঠন-ন্যাটোতে হামলা করতে চান না পুতিন
  • অল্পের জন্য প্রাণে বাঁচলেন বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাস ও হাবিব
  • মিরপুরে ডিএনসিসির উচ্ছেদ অভিযানে বাধা, ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর
  • বাজারে থাকা মোবাইল ফোন ১৫ ডিসেম্বরের মধ্যে তালিকাভুক্তির নির্দেশ
  • আজ মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    সিদ্ধিরগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

    সাদ্দাম হোসেন মুন্না খান, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৯ নভেম্বর ২০২৫, ০৫:৪৬ পিএম
    সাদ্দাম হোসেন মুন্না খান, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৯ নভেম্বর ২০২৫, ০৫:৪৬ পিএম

    সিদ্ধিরগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

    সাদ্দাম হোসেন মুন্না খান, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৯ নভেম্বর ২০২৫, ০৫:৪৬ পিএম

    নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি দশপাইপ এলাকায় মাইক্রোবাসে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার (৮ নভেম্বর) রাতে ভিকটিম তরুণী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় এ মামলাটি দায়ের করেন।

    অভিযোগমতে, শনিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি দশপাইপ এলাকায় মাইক্রোবাসের ভেতর সেই তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করে আসামিরা।

    এ ঘটনায় অভিযুক্তরা হলেন- শফিক (২৪), সাইদুল (৫৯), নাজমুল (২১), শামসু (২৮), ফয়সাল (২৪), রাশেদ (২২)।

    ভিকটিম তরুণী জানান, অভিযুক্ত আসামিরা ভিকটিমের মায়ের নিকট চার লাখ টাকা পাওনা ছিল। এ সংক্রান্তে ডকুমেন্টস হিসেবে বিবাদী সাইদুলের কাছে ভিকটিমের মা কর্তৃক স্বাক্ষরিত একটি স্ট্যাম্প ছিল। অভিযুক্তদের পাওনা টাকা পরিশোধ করার পর ভিকটিমের মায়ের স্বাক্ষরিত স্ট্যাম্পটি ফেরত চাইলে তারা ভিকটিমকে মাইক্রোবাসে তুলে নিয়ে এসে জোরপূর্বক ধর্ষণ করে।

    সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, রাতেই মামলা রেকর্ড করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে হাসপাতালে পাঠানো হয়েছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…