এইমাত্র
  • সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ
  • বিমানবাহিনীতে যুক্ত হচ্ছে যুদ্ধবিমান ‘ইউরোফাইটার টাইফুন’
  • সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদনে বয়স বাড়ল
  • দেশত্যাগের আগে ওমর সানীর ভিডিও বার্তা, যা বলে গেলেন
  • চীনে এনভিডিয়ার চিপ রপ্তানির অনুমতি দিচ্ছেন ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংগঠনকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা
  • পান্ডিয়ার ব্যাটিং তাণ্ডবে ভারতের চ্যালেঞ্জিং স্কোর
  • প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল
  • সোভিয়েত ইউনিয়ন পুনর্গঠন-ন্যাটোতে হামলা করতে চান না পুতিন
  • অল্পের জন্য প্রাণে বাঁচলেন বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাস ও হাবিব
  • আজ মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
    খেলা

    আবারও রেকর্ডবুক তোলপাড় করলেন জোকোভিচ

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৯ নভেম্বর ২০২৫, ০৫:৫৬ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৯ নভেম্বর ২০২৫, ০৫:৫৬ পিএম

    আবারও রেকর্ডবুক তোলপাড় করলেন জোকোভিচ

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৯ নভেম্বর ২০২৫, ০৫:৫৬ পিএম

    আরেকটি বিশ্ব রেকর্ড নিজের দখলে নিয়েছেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ। হার্ড কোর্টে সবচেয়ে বেশি খেতাব গড়েছেন তিনি। এথেন্সে অনুষ্ঠিত হেলেনিক চ্যাম্পিয়নশিপের ফাইনালে জেতার মধ্য দিয়ে পেশাদার টেনিসে নিজের ১০১তম এটিপি খেতাব জিতেছেন জোকোভিচ।

    একই সঙ্গে হার্ড কোর্টে জেতা ৭২তম শিরোপা জিতে টপকে গেছেন ফেদেরারকে। এই রেকর্ডের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক তারকা আন্দ্রে আগাসি, যিনি হার্ড কোর্টে জিতেছিলেন ৪৬টি খেতাব।

    হেলেনিক চ্যাম্পিয়নশিপের ফাইনালে জোকোভিচের প্রতিপক্ষ ছিলেন ইতালির তরুণ লোরেঞ্জো মুসেত্তি। শুরুটা ভালো হয়নি জোকোভিচের। প্রথম সেট হেরে যান ৪–৬ ব্যবধানে। তবে ঘুরে দাঁড়াতে সময় লাগেনি তার। পরের দুটি সেট জেতেন ৬–৩, ৭–৫ ব্যবধানে, আর তাতেই নিশ্চিত করেন টুর্নামেন্টের শিরোপা।

    ৩৮ বছর পাঁচ মাস বয়সে এথেন্সের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন জোকোভিচ। এত বেশি বয়সে পেশাদার খেতাব জেতার ক্ষেত্রেও নজির গড়েছেন তিনি। ১৯৭৭ সালে কেন রোজওয়েল এর চেয়েও বেশি বয়সে পেশাদার খেতাব জিতেছিলেন। নজির গড়লেও বছরের শেষে এটিপি ফাইনাল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন জোকোভিচ।

    তিনি বলেছেন, ‘আমার খুব খারাপ লাগছে। বছরের শেষ প্রতিযোগিতায় খেলতে পারব না। একটা চোট রয়েছে। সেটা সারিয়ে ফেলতে হবে। তাই এটিপি ফাইনাল থেকে সরে দাঁড়াতে হচ্ছে।’

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…