এইমাত্র
  • নিয়ম ভাঙায় ভারতকে শাস্তি দিল আইসিসি
  • ৫৮ অধ্যক্ষ-প্রধান শিক্ষককে শুনানিতে তলব
  • জাতীয় নির্বাচন স্থগিত চাওয়া রিট আবেদন খারিজ
  • মা-মেয়ে খুন: গৃহকর্মীকে ঘিরে সন্দেহ, বোরকা পরে ঢুকে বের হন স্কুল ড্রেসে
  • খালেদা জিয়াকে লন্ডনে নিতে মঙ্গলবার আসছে না এয়ার অ্যাম্বুলেন্স
  • যে শর্ত পূরণ না হলে শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ
  • অন্তর্বর্তী সরকারের নির্বাচন দেওয়ার শর্ত ছিল না: উপদেষ্টা সাখাওয়াত
  • ভালুকায় হানাদার মুক্ত দিবস উদযাপিত
  • আনোয়ারায় প্রাণিসম্পদ হাসপাতালে চুরি
  • বন্দর থেকে প্রতিদিন ২-৩ কোটি টাকার চাঁদা তোলা হয়: শ্রম উপদেষ্টা
  • আজ সোমবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৮ ডিসেম্বর, ২০২৫
    লাইফস্টাইল

    শীতে সর্দি-কাশি-গলা ব্যথায় ঘরোয়া টোটকা

    লাইফস্টাইল ডেস্ক প্রকাশ: ৯ নভেম্বর ২০২৫, ০৬:০৩ পিএম
    লাইফস্টাইল ডেস্ক প্রকাশ: ৯ নভেম্বর ২০২৫, ০৬:০৩ পিএম

    শীতে সর্দি-কাশি-গলা ব্যথায় ঘরোয়া টোটকা

    লাইফস্টাইল ডেস্ক প্রকাশ: ৯ নভেম্বর ২০২৫, ০৬:০৩ পিএম
    ছবি: সংগৃহীত

    শীতের সময়ে অ্যালার্জির সমস্যা বাড়ে অনেকেরই। অ্যালার্জিক রাইনিটিস থাকলে সর্দি-কাশি, গলা ব্যথা ভোগাবেই। শ্বাসের সমস্যাও হতে পারে। শীতকালীন অ্যালার্জি থেকে বাঁচতে অনেকেই এই সময়ে ঘরে অ্যান্টিবায়োটিক, কাশির সিরাপ মজুত করে রাখেন, যেগুলোর পার্শ্বপ্রতিক্রিয়া আরও মারাত্মক। তাতে রোগ নির্মূল হয় না, কেবল তার উপসর্গগুলো কমে যায়।

    আগেকার দিনে সর্দি-কাশি হলে বা বুকে কফ জমলে মা-খালারা প্রাকৃতিক উপায়ে তা সারানোর চেষ্টা করতেন। এত রকম ওষুধ খাওয়ার চল তখন ছিল না। বদলে ঘরেই টোটকা (আয়ুর্বেদিক পানীয়) তৈরি করে নেওয়া হতো। কাশির সিরাপের আদর্শ বিকল্প এই টোটকা, যা খেলে কাশি তো কমেই, শরীরের রোগ প্রতিরোধ শক্তিও বাড়ে। কী ভাবে টোটকা তৈরি করবেন, রইল তিন পদ্ধতি।

    আদা-তুলসির টোটকা: উপকরণ: ১ ইঞ্চি আদা কুচি, ৮-১০টি তুলসি পাতা, ১ চা চামচ মধু, আধ চামচ গোলমরিচের গুঁড়ো।

    প্রণালী: ৫০০ মিলিলিটারের মতো পানি নিয়ে তা ফোটান। এ বার তাতে আদাকুচি, তুলসি পাতা এবং গোলমরিচ গুঁড়ো মিশিয়ে দিন। পানি ফুটে অর্ধেক হয়ে গেলে নামিয়ে ছেঁকে নিন। ঠান্ডা হলে মধু মিশিয়ে পান করুন। সর্দি-কাশি, টনসিলের ব্যথার উপশম হবে এই টোটকা খেলে।

    লেবু-মধু-দারচিনির টোটকা: উপকরণ : ১ ইঞ্চির মতো দারচিনি, ১ চা-চামচ পাতিলেবুর রস, ১-২ চামচ মধু

    প্রণালী : পানি গরম করে তাতে দারচিনি মিশিয়ে ভালো করে ফোটান। পানি ফুটলে নামিয়ে ছেঁকে নিন। ঠান্ডা হলে লেবুর রস এবং মধু মিশিয়ে পান করুন।

    হলুদ-লবঙ্গের টোটকা: উপকরণ : আধ ইঞ্চি কাঁচা হলুদ বাটা অথবা আধ চামচ হলুদগুঁড়ো, ২-৩টি লবঙ্গ, ১টি থেঁতো করা এলাচ, আধ ইঞ্চি দারচিনির টুকরো, ১ চামচ মধু

    প্রণালী : পানি গরম করে তাতে হলুদ, লবঙ্গ, এলাচ এবং দারচিনি মিশিয়ে দিন। পানি ফুটে অর্ধেক হয়ে গেলে নামিয়ে ছেঁকে নিন। ঠান্ডা হলে মধু মিশিয়ে পান করুন। এই টোটকা গলাব্যথা এবং শ্বাসনালির সংক্রমণ দূর করতে পারে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…