এইমাত্র
  • সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ
  • বিমানবাহিনীতে যুক্ত হচ্ছে যুদ্ধবিমান ‘ইউরোফাইটার টাইফুন’
  • সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদনে বয়স বাড়ল
  • দেশত্যাগের আগে ওমর সানীর ভিডিও বার্তা, যা বলে গেলেন
  • চীনে এনভিডিয়ার চিপ রপ্তানির অনুমতি দিচ্ছেন ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংগঠনকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা
  • পান্ডিয়ার ব্যাটিং তাণ্ডবে ভারতের চ্যালেঞ্জিং স্কোর
  • প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল
  • সোভিয়েত ইউনিয়ন পুনর্গঠন-ন্যাটোতে হামলা করতে চান না পুতিন
  • অল্পের জন্য প্রাণে বাঁচলেন বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাস ও হাবিব
  • আজ মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    বরিশালে ‘ধানের শীষ’র রিকশা র‌্যালি

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ৯ নভেম্বর ২০২৫, ০৬:০৩ পিএম
    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ৯ নভেম্বর ২০২৫, ০৬:০৩ পিএম

    বরিশালে ‘ধানের শীষ’র রিকশা র‌্যালি

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ৯ নভেম্বর ২০২৫, ০৬:০৩ পিএম

    ধানের শীষের পক্ষে ভোট চেয়ে এবং দল থেকে মনোনয়ন দেওয়া প্রাথীকে সমর্থন জানিয়ে বরিশালে রিকশা র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ নভেম্বর) সকাল ১০টায় বরিশাল নগরের ঐতিহাসিক বেলস পার্ক মাঠে এসব কর্মসূচির আয়োজন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতউল্লাহ ।

    এ সময় রহমাতুল্লাহ বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে শ্রমিক সমাজের ঐক্যবদ্ধ ও সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

    তিনি বলেন, ‘শ্রমিক সমাজ সবসময়ই বঞ্চিত থাকে। আওয়ামী লীগ শ্রমিকের অধিকারের কথা বলে ক্ষমতায় এসে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে। বিএনপি কখনও শ্রমিকদের ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করে না, আবার কাউকে ক্ষমতা থেকে নামাতেও শ্রমিকদের ব্যবহার করে না।’

    তিনি আরও বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালে শ্রমিকদের অধিকার নিশ্চিতের জন্য আন্তরিকভাবে কাজ করেছেন। আগামীতে তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা কর্মসূচির আলোকে শ্রমিক সমাজের অধিকার ও মর্যাদা নিশ্চিত করা হবে।’

    রহমাতুল্লাহ রিকশা চালকদের উদ্দেশে্য আহ্বান জানিয়ে বলেন, ‘আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে শ্রমিক গণজাগরণ সৃষ্টি করুন। শ্রমিক সমাজের ঐক্যই নতুন বাংলাদেশের ভিত্তি স্থাপন করবে।’

    র‌্যালিটি নগরের বেলস পার্ক থেকে বের হয়ে আমতলা মোড়, সিএন্ডবি রোড, নথুল্লাবাদ, নতুন বাজার, জেলগেট ও সদর রোড প্রদক্ষিণ করে নগর ভবনের সামনে গিয়ে শেষ হয়।

    র‌্যালিতে প্রায় দুই হাজার রিকশাচালক ধানের শীষ প্রতীকের গেঞ্জি পরে ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে শহরজুড়ে শোভাযাত্রায় অংশ নেন।

    সমাবেশ শেষে রহমাতুল্লাহ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    সমাবেশে আরও বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক কাজী রওনকুল ইসলাম টিপু, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাহিদুর রহমান রিপন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…