এইমাত্র
  • চলছে দানের টাকা গোনা, হুমায়ুনের জন্য হায়দ্রাবাদ থেকে 8 নিরাপত্তারক্ষী
  • সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ
  • বিমানবাহিনীতে যুক্ত হচ্ছে যুদ্ধবিমান ‘ইউরোফাইটার টাইফুন’
  • সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদনে বয়স বাড়ল
  • দেশত্যাগের আগে ওমর সানীর ভিডিও বার্তা, যা বলে গেলেন
  • চীনে এনভিডিয়ার চিপ রপ্তানির অনুমতি দিচ্ছেন ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংগঠনকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা
  • পান্ডিয়ার ব্যাটিং তাণ্ডবে ভারতের চ্যালেঞ্জিং স্কোর
  • প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল
  • সোভিয়েত ইউনিয়ন পুনর্গঠন-ন্যাটোতে হামলা করতে চান না পুতিন
  • আজ বুধবার, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | ১০ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ভালুকায় প্রাথমিক শিক্ষকদের ঘন্টা ব্যাপী মানববন্ধন

    সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ৯ নভেম্বর ২০২৫, ০৬:২০ পিএম
    সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ৯ নভেম্বর ২০২৫, ০৬:২০ পিএম

    ভালুকায় প্রাথমিক শিক্ষকদের ঘন্টা ব্যাপী মানববন্ধন

    সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ৯ নভেম্বর ২০২৫, ০৬:২০ পিএম

    ঢাকার শাহবাগ চত্বরে অবস্থানরত প্রাথমিক শিক্ষকদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ময়মনসিংহের ভালুকা উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদের সামনে ভালুকা-গফরগাঁও সড়কে প্রায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি গোলাম ফারুকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলিমুর রাজীবের সঞ্চালনায় বক্তব্য রাখেন হাবিবুর রহমান সবুজ, গোলাম মোস্তফা রুবেল, হাফিজুর রহমান, ফেরদৌস আলম, মোঃ শামীম, মোঃ রাসেল মিয়া, আলী আজগর, লুৎফন্নাহার, খায়রুল ইসলাম, মোস্তাক আহাম্মেদসহ শিক্ষক নেতৃবৃন্দ।

    এ সময় বক্তারা বলেন, ‘শিক্ষকের উপর পুলিশি হামলার বিচার করতে হবে এবং ১০ম গ্রেড দিতে হবে। না হলে আন্দোলন চলবে।’

    পরবর্তীতে নিহত একজন শিক্ষকের আত্বার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

    এসএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…